শিরোনাম
◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, বিদায় হবে স্মরণীয়, কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি?

স্পোর্টস‌ ডেস্ক :  ২০২৬ বিশ্বকাপকে অনেকেই লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ বিশ্বকাপ হিসেবে দেখেছিলেন। ৩৯ বছর বয়সেও সময়কে বুড়ো আঙুল দেখিয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন আর্জেন্টাইন মহাতারকা। পুরো টুর্নামেন্টে আট গোল এবং চারটে অ্যাসিস্ট করে শেষ করেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে। 

তবে ফাইনালে স্পেনের কাছে আত্মসমর্পণের পর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনও মন্তব্য করেননি মেসি। যদিও জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি তাঁর জন্য দলের দরজা খোলা রাখার কথা জানিয়েছিলেন। ------- আজকাল

আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আরও কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলতে চান মেসি। যাতে নতুন প্রজন্মের হাতে দলের দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া মসৃণভাবে সম্পন্ন হয়। তবে আরও একটি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মাঠে নামার পরিকল্পনা আর নেই। বরং খুব শীঘ্রই আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন। 

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ইতিমধ্যেই মেসির জন্য একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। বিইন স্পোর্টস-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যাচের মাধ্যমে দেশের সমর্থকরা আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে পারবেন।

মেসির আন্তর্জাতিক ফুটবলজীবন নাটকীয় উত্থান-পতনের সাক্ষী। একের পর এক বড় টুর্নামেন্টের ফাইনালে হার। সমালোচনার মুখোমুখি। কিন্তু শেষপর্যন্ত মেসিই আর্জেন্টিনাকে ইতিহাসের অন্যতম সফল সময় উপহার দেন। তাঁর নেতৃত্বে আলবিসেলেস্তেরা ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জেতে। এছাড়া ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মেসি। 

বর্তমান পরিস্থিতি অনুযায়ী, মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় শুধুমাত্র একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং আর্জেন্টাইন কিংবদন্তির বর্ণাঢ্য ফুটবল জীবনের মতোই তাঁর বিদায়ও হতে চলেছে স্মরণীয় এবং জাঁকজমকপূর্ণ।

  • সর্বশেষ