শিরোনাম
◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ১০:৫১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এবার অ‌্যা‌শেজ সি‌রিজ হ‌তে যা‌চ্ছে ভারতে!

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী দ্বৈরথ অ্যাশেজ কি একদিন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার বাইরে গড়াতে পারে? আপাতত নিশ্চিত কোনো পরিকল্পনা না থাকলেও এমন সম্ভাবনাকে একেবারে নাকচ  করে দিচ্ছেন না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়াতে প্রয়োজন হলে সব ধরনের পরিকল্পনাই হাতে নেওয়া হতে পারে। --- ডেইলি ক্রিকেট

বিবিসির 'স্টাম্পড' পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে টড গ্রিনবার্গ বলেন, 'ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। ভারতের মতো বাজারে আরও ক্রিকেট আয়োজনের সুযোগ অবশ্যই রয়েছে। অ্যাশেজের ব্যাপারে এখনই আমাদের কোন পরিকল্পনায় নেই, তবে বিষয়টি বিবেচনার জন্য আমরা অবশ্যই তৈরি।

তিনি আরও বলেন, আমার মনে হয়, আমাদের, ইংল্যান্ড এবং ভারতের মধ্যে টেস্ট ক্রিকেট এখনও বেশ শক্ত অবস্থানে রয়েছে। বিশ্বের অন্য অনেক জায়গার তুলনায় এই তিন দেশের টেস্ট ক্রিকেট আলাদা অবস্থান ধরে রেখেছে। তাই আমরা এই সংস্করণকে আরও এগিয়ে নিতে এবং আরও শক্তিশালী করতে চাই।
 
১৮৭৭ সালে যাত্রা শুরু করা অ্যাশেজকে টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হিসেবে ধরা হয়। এরই মধ্যে ২০২৭ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য পুরুষ ও নারী অ্যাশেজের সূচি প্রকাশ করা হয়েছে। একই সময়ে প্রথমবারের মতো আয়োজন করা হবে মিক্সড ডিসঅ্যাবিলিটি অ্যাশেজও।

এদিকে, এবছরই প্রথমবারের মতো ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ (বিবিএল)। আগামী আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্কর্চার্স।

তবে ভারতের মাটিতে অ্যাশেজ আয়োজনের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে তিনি দেখছেন আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা সূচিকে। তার মতে, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বছরে মাত্র ৩৬৫ দিন। অথচ আমরা যে পরিমাণ ক্রিকেট আয়োজন করতে চাই, তাতে মনে হয় আরও এক-দুই মাস সময় বেশি দরকার।

  • সর্বশেষ