শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আবা‌রো লন্ড‌নের দ‌্য ওভা‌লে 

স্পোর্টস ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ২০২৫-২৭ মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ডের দ্য ওভালে। ফলে ২০২৩ সালের পর আবারও ডব্লিউটিসির শিরোপা নির্ধারণী ম্যাচের আয়োজক হতে যাচ্ছে লন্ডনের এই ঐতিহাসিক স্টেডিয়ামটি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, প্রথমে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু হওয়ার কথা ছিল লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। তবে চলতি বছরের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ব্যবহৃত উইকেটকে আইসিসি ‘অসন্তোষজনক’ আখ্যা দিয়ে প্রথমবারের মতো ডিমেরিট পয়েন্ট দেয় লর্ডসকে। এবার শেষ পর্যন্ত পিচের মান নিয়ে উদ্বেগ এবং সূচি বিবেচনায় ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০২৭ সালের ৯ থেকে ১৩ জুন অনুষ্ঠিত হবে ডব্লিউটিসি ফাইনাল। এরপর ৩০ জুন শুরু হবে লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট। এত কম সময়ের ব্যবধানও ভেন্যু পরিবর্তনের আরেকটি কারণ বলে জানানো হয়েছে ক্রিকইনফোর প্রতিবেদনে। এছাড়া, লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূতদের কথা মাথায় রেখে বাংলাদেশ-ইংল্যান্ডের একমাত্র টেস্ট লর্ডসেই আয়োজনের পরিকল্পনা করেছে ইসিবি।

দ্য ওভালে ডব্লিউটিসি ফাইনাল আয়োজনের সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত কাউন্টি ক্লাব 'সারে'-র প্রধান নির্বাহী স্টিভ এলওয়ার্থি। তিনি বলেন, 'ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচগুলোর আয়োজন করা আমাদের জন্য গর্বের। আর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চেয়ে বড় উপলক্ষ খুব কমই আছে।'

আইসিসির ইভেন্টস অ্যান্ড অপারেশনস বিভাগের মহাব্যবস্থাপক গৌরব সাক্সেনা জানিয়েছেন, '২০২৭ সালের ডব্লিউটিসি ফাইনাল বিশেষ গুরুত্ব বহন করবে, কারণ ওই বছর টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উদযাপিত হবে।

টেস্ট ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাসকে উদযাপন করতে এবং বিশ্বের দর্শকদের জন্য স্মরণীয় একটি আসর উপহার দিতে আমরা ইসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।

  • সর্বশেষ