শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে বাংলা‌দেশ 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে ১৪ সদ‌স্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী ৬ থেকে ৮ আগস্ট ডারউইনে অনুষ্ঠিত হবে ম্যাচটি, যেখানে অস্ট্রেলিয়ার উদীয়মান ক্রিকেটারদের আন্তর্জাতিক দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ করে দিতে এই দল গঠন করা হয়েছে।

দলে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া স্যাম কনস্টাস, জশ ফিলিপ্পে ও কার্টিস প্যাটারসন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা ক্যাম্পবেল কেলাওয়ে, কোরি রোকিকিওলি ও টম রজার্সও রয়েছেন স্কোয়াডে।

advertisement

দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টিম নিলসেন। তার সহকারী কোচ হিসেবে থাকবেন স্টিভেন ক্রুক। ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় উন্নয়ন বিভাগের প্রধান সোনিয়া থম্পসন বলেছেন, বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি তাদের খেলোয়াড় উন্নয়ন কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ।

‘বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি আমাদের ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের পরীক্ষা করার সুযোগ দেবে। একই সঙ্গে এটি তাদের উন্নয়নের ধারাবাহিকতাও বজায় রাখবে,’ বলেন থম্পসন।

advertisement

তিনি আরও জানান, টিম নিলসেন ও স্টিভেন ক্রুকের অধীনে কাজ করার সুযোগ তরুণ ক্রিকেটারদের পাশাপাশি কোচদের জন্যও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হবে।

আগামী ৪ আগস্ট ডারউইনে একত্রিত হবে সিএ একাদশ। এরপর ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত তিন দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খেলা চলবে।

advertisement

সিএ একাদশের ১৪ সদস্যের স্কোয়াড : ক্যাম্পবেল কেলাওয়ে, ক্যাম্পবেল থম্পসন, কোরি রোকিকিওলি, হ্যানো জ্যাকবস, জেক ডোরান, জের্সিস ওয়াদিয়া, জশ ফিলিপ্পে, কার্টিস প্যাটারসন, স্যাম কনস্টাস, টিগ উইলি, টম মেনজিস, টম রজার্স, জেভিয়ার ক্রোন ও নোয়া ম্যাকফাডেন।

  • সর্বশেষ