শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৯:৪১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পঞ্চম ম্যাচ জিতে সান্ত্বনার জয় নেপালের, ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয় 

স্পোর্টস ডেস্ক : চতুর্থ ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। ফলে রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি স্বাগতিকদের জন্য ছিল কেবলই আনুষ্ঠানিকতার। তবে এই ম্যাচ জিতে স্বান্ত্বনার জয় তুলে নিয়েছে সফরকারী নেপাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশকে ২৫-২১ পয়েন্টে হারিয়ে সিরিজের ব্যবধান কমাল তারা। আর এতে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে সমানে সমান লড়াই দেখা যায়। প্রথমার্ধের খেলা শেষে ১২-১১ পয়েন্টে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও বজায় থাকে এই উত্তাপ। এক পর্যায়ে ১৭-১৭ পয়েন্টে সমতা আনে দুই দল। ম্যাচ যখন যেকোনো দিকে মোড় নিতে পারে, ঠিক তখনই দারুণ এক সুপার রেইড করে ৩ পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের মেবি চাকমা। এরপর দুর্দান্ত প্রতিরোধ গড়ে বাংলাদেশকে অল-আউট করে ৫ পয়েন্টের ব্যবধানে চালকের আসনে বসে পড়ে নেপাল। নির্ধারিত সময়ে বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি, ফলে ২৫-২১ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে নেপালি মেয়েরা।  

ম্যাচ হারলেও দিনশেষে ট্রফি হাতে হাসিমুখেই মাঠ ছাড়ে বাংলাদেশ দল। ম্যাচ সেরা নির্বাচিত হন নেপাল দলের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী। আর পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিআইজি উসমান গনি, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু এবং বিদায়ী সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

  • সর্বশেষ