স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে তাকে। বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট গ্রুপের বর্তমান চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু। আর সেই গ্রুপের তিনটি দলের (অনুর্ধ্ব-১৪, ১৬ ও ১৮) প্রধান পরামর্শক হিসেবে কাজ করবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
ক্রিকবাজ জানিয়েছে, ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ের সময় বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটের নেতৃত্বে ছিলেন খালেদ মাহমুদ। সেই সাফল্যে তার অবদান বিবেচনায় নিয়েই তাকে আবারও এই দায়িত্বে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বয়সভিত্তিক ক্রিকেটের পাশাপাশি ৫৪ বছর বয়সী খালেদ মাহমুদ এর আগের বোর্ডের দায়িত্বকালে একাধিক আইসিসি আসরে বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে, নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত খালেদ মাহমুদ জানান, 'তামিম ইকবালের সঙ্গে বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার বিষয়টি বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। আমাকে বিসবিবি থেকে দুই বছরের চুক্তি দেওয়া হয়েছে।'
বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করতে বরারবরই উপভোগ করেন বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।
তার ভাষ্য, এই কাজ আমি সত্যিই উপভোগ করি। আমার কোচিং জীবনের বেশিরভাগ সময় উন্নয়ন ও বয়সভিত্তিক ক্রিকেট নিয়েই কাজ করেছি। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান থাকাকালে এই পর্যায়ের ক্রিকেটারদের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি।