শিরোনাম
◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের!

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ড যাওয়া হলো না, দ্য হানড্রেড থেকে নাম প্রত্যাহার মুস্তাফিজের

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে ইনজুরির কারণে সেই স্বপ্ন অধরাই থেকে গেল এই অভিজ্ঞ বাঁহাতি পেসারের। ফিটনেস পরীক্ষা পর্যন্ত অপেক্ষা না করেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ‘দ্য হানড্রেড’-এর ফ্র্যাঞ্চাইজি বার্মিংহাম ফিনিক্স এক বিবৃতিতে মুস্তাফিজের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বার্মিংহামের দলটি জানিয়েছে, তারা খুব শিগগির তার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করবে।

গত ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তার প্রায় চার সপ্তাহ সময় লাগবে। এর চার দিন পর বার্মিংহাম ফিনিক্স জানিয়েছিল, নির্ধারিত সময়েই মুস্তাফিজ দলের সঙ্গে যোগ দেবেন এবং তারা নিজেদের মতো করে তার ফিটনেস যাচাই করবে।

পরে বার্মিংহাম ফিনিক্স ও বিসিবির মেডিকেল বিভাগ যৌথভাবে সিদ্ধান্ত নেয় যে, দেশেই ফিটনেস টেস্টের পর তার ইংল্যান্ড যাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছিলেন আগামী সোমবার এই ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে তার আগেই দ্য হানড্রেড থেকে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেল।

উল্লেখ্য, মুস্তাফিজুর রহমান বর্তমানে শুধু সীমিত ওভারের ক্রিকেটেই খেলে থাকেন। সামনে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেললেও, সাদা বলের ক্রিকেটের এই তারকাকে নিয়ে জাতীয় দলের আপাতত কোনো দুর্ভাবনা নেই।

 

  • সর্বশেষ