শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৯:২০ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডে‌ভিড ওয়ার্নার দোষ স্বীকার করলেন, শা‌স্তি কী জানা যা‌বে ১৮ আগস্ট 

স্পোর্টস ডেস্ক : মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। চলতি বছরের এপ্রিলে সিডনিতে এই ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন তিনি। ওয়ার্নারের আইনজীবী ববি হিল ওয়েভারলি লোকাল কোর্টে জানান, তার মক্কেল অভিযোগটি স্বীকার করেছেন। শুনানিতে ওয়ার্নারকে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হয়নি। মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ আগস্ট।

গত ৫ এপ্রিল সিডনিতে রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় ওয়ার্নারের অ্যালকোহল টেস্টের ফল পজিটিভ আসে। পরবর্তীতে পুলিশ স্টেশনে দ্বিতীয় দফায় পরীক্ষা করা হলে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের রক্তে অ্যালকোহলের মাত্রা আইনসম্মত সীমার দ্বিগুণেরও বেশি পাওয়া যায়।

advertisement

ওয়ার্নারের আইনজীবী বলেন, ‘সে জানে সে ভুল করেছে। সে স্বীকার করছে যে গাড়ি চালানোর সিদ্ধান্তটি ছিল বেপরোয়া এবং বোকামিপূর্ণ। উবার ডাকার পরিবর্তে নিজেই গাড়ি চালানো উচিত হয়নি।

তিনি আরও বলেন, ‘ইস্টার সানডেতে এক গ্লাস ওয়াইন খাওয়া কোনো অপরাধ নয়। বলতে গেলে, অনেকেই এটাকে পুরোপুরি স্বাভাবিক মনে করেন। কিন্তু মদ্যপানের পর গাড়ি চালানোর সিদ্ধান্তই ছিল তার বড় ভুল।

advertisement

এই ঘটনার প্রভাব পড়তে পারে ওয়ার্নারের বিগ ব্যাশ লিগ (বিবিএল) ক্যারিয়ারেও। তার দল সিডনি থান্ডারের অধিনায়কত্ব এখন অনিশ্চয়তার মুখে। কারণ সিডনি থান্ডার, সিডনি সিক্সার্স এবং নিউ সাউথ ওয়েলস ব্লুজ—তিনটি দলই রাজ্য সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোবিরোধী প্রচারণার অংশ।

ওয়ার্নারের গ্রেপ্তারের পর নিউ সাউথ ওয়েলস ক্রিকেটের প্রধান নির্বাহী লি জার্মন বলেছিলেন, ‘এই অভিযোগগুলো অবশ্যই উদ্বেগজনক এবং আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে আমরা সবসময় নিরাপদ ড্রাইভিংকে উৎসাহিত করি এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিই।

advertisement

তিনি আরও জানান, ওয়ার্নার দলের অধিনায়ক হিসেবে থাকবেন কি না, সে বিষয়ে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

  • সর্বশেষ