স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের মাটিতে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হার দিয়ে শুরু বাংলাদেশ দলের। এরপর খোয়াতে হয়েছে ওয়ানডে সিরিজও। এমনকি টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু করেছিল টাইগাররা। তবে শেষ দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়েতে ব্যর্থ মিশন শেষে বুধবার সকালে দেশে ফেরেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দলের সাথে ছিলেন অস্ট্রেলিয়া সিরিজের প্রস্ততির জন্য এলপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়া তাসকিন আহমেদও।
বিমানবন্দরে জিম্বাবুয়ে সিরিজ ও আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়ে কথা বলেছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। জিম্বাবুয়ের কঠিন কন্ডিমনের কথা জানিয়ে তিনি বলেন,
সামনে মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেই সফরে টাইগাররা ভালো করবে বলে বিশ্বাস আশরাফুলের।তিনি বলেন, 'আমি মনে করি, ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতিতে এই সফরের অভিজ্ঞতা কাজে লাগবে। একইভাবে অস্ট্রেলিয়া সফরেও এই অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে।
আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২২ আগস্ট ম্যাকেতে। প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলবে বাংলাদেশ। সবশেষ ২০০৩ সালে অজিদের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ খেলেছিল টাইগাররা।
তবে গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে চোটের ধাক্কা পড়েছে বাংলাদেশ শিবিরে। চোটের সাথে লড়ছেন লিটন কুমার দাস ও নাহিদ রানা। শরীফুল ইসলামকে নিয়েও আছে শঙ্কা।