শিরোনাম
◈ এবার সেই জামায়াত নেতার ইস্যুতে আরেক অডিও ভাইরাল ◈ বাংলাদেশের পাসপোর্টে সামান্য অগ্রগতি, ভ্রমণ সুবিধা এখনো সীমিত ◈ বস্ত্রখাতের উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ ইরানে মার্কিন হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম ◈ যেসব জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস হওয়ার আশঙ্কা ◈ ডোনাল্ড ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ‌ফিফা সভাপ‌তি জিয়া‌ন্নি ইনফান্তিনো, হ‌তে যা‌চ্ছেন জাতিসংঘের মহাসচিব ◈ ‘লাইফ সাপোর্টে’ মানবাধিকার কমিশন ◈ যুক্তরাস্ট্র পারমাণু স্থাপনায় হামলা চালা‌লে তা যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচিত হবে: ইরান ◈ জামায়াত থেকে বহিষ্কার হলে কি এমপি পদ হারাবেন নজরুল?—আইন ও সংবিধান কী বলছে ◈ স্পেনের ফুটবলারদের সঙ্গে মারপিট, ছেলের পক্ষে সাফাই গাইলেন পারেদেসের মা

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০১:৪১ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌কোন দে‌শের কোচ সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ জিতেছেন

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেন‌কে শিরোপা জেতানোর মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়েছেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। ৬৫ বছর ২৬ দিন বয়সে বিশ্বকাপ জিতে তিনি এখন বিশ্বকাপজয়ী সবচেয়ে বয়স্ক কোচ।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রোববার রাতের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন। এই জয়ের মাধ্যমে ফুয়েন্তে ভেঙে দেন স্পেনেরই সাবেক কোচ ও তার পূর্বসূরি ভিসেন্তে দেল বস্কের রেকর্ড। দেল বস্ক ২০১০ সালে ৫৯ বছর ১৯৭ দিন বয়সে স্পেনকে প্রথম বিশ্বকাপ জিতিয়েছিলেন।

বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ফুয়েন্তের সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক।

এর আগে তার অধীনেই স্পেন ২০২৩ সালে উয়েফা নেশন্স লিগ এবং ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল। ফাইনালের পর আবেগাপ্লুত ফুয়েন্তে বলেন, ‘এই দলের সবচেয়ে বড় শক্তি ঐক্য। খেলোয়াড়রা নিজেদের স্বার্থের আগে সবসময় দলকে গুরুত্ব দিয়েছে। এই মানসিকতাই শেষ পর্যন্ত স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে।’

শুধু বিশ্বকাপ জয়ই নয়, ফুয়েন্তের অধীনে স্পেন দুর্দান্ত ধারাবাহিকতাও বজায় রেখেছে। বিশ্বকাপ জয়ের পর দলটি টানা ৩৮ ম্যাচ অপরাজিত, যা আন্তর্জাতিক ফুটবলে কোনো দলের সর্বোচ্চ। স্পেন ভেঙে দিয়েছে ইতালির (৩৭ ম্যাচ অপরাজিত ছিল) রেকর্ড। 

‘বুড়ো বয়সে’ বিশ্বকাপ জিতে ফুয়েন্তে প্রমাণ করেছেন অভিজ্ঞতা, ধৈর্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকলে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চও জয় করা সম্ভব।

সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ জেতা কোচ 

লুইস দে লা ফুয়েন্তে  (স্পেন, ২০২৬) ➟ ৬৫ বছর ২৬ দিন
ভিসেন্তে দেল বস্ক (স্পেন, ২০১০) ➟ ৫৯ বছর ১৯৭ দিন
দিদিয়ের দেশম (ফ্রান্স, ২০১৮) ➟ ৪৯ বছর ৩৩৯ দিন
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি, ১৯৯০) ➟ ৪৪ বছর ৩১৯ দিন
লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা, ২০২২) ➟ ৪৪ বছর ২২৯ দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়