শিরোনাম
◈ যেসব জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস হওয়ার আশঙ্কা ◈ ডোনাল্ড ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ‌ফিফা সভাপ‌তি জিয়া‌ন্নি ইনফান্তিনো, হ‌তে যা‌চ্ছেন জাতিসংঘের মহাসচিব ◈ ‘লাইফ সাপোর্টে’ মানবাধিকার কমিশন ◈ যুক্তরাস্ট্র পারমাণু স্থাপনায় হামলা চালা‌লে তা যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচিত হবে: ইরান ◈ জামায়াত থেকে বহিষ্কার হলে কি এমপি পদ হারাবেন নজরুল?—আইন ও সংবিধান কী বলছে ◈ স্পেনের ফুটবলারদের সঙ্গে মারপিট, ছেলের পক্ষে সাফাই গাইলেন পারেদেসের মা ◈ কনটেইনারের ভেতরেই নষ্ট হচ্ছে কয়েক হাজার কোটি টাকার পণ্য ◈ দেশের ১৭ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ রেকর্ড গরমে পুড়ছে জাপান, ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়াল তাপমাত্রা ◈ দেশজুড়ে তীব্র গ্যাস সংকটে নাকাল জনজীবন, পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

স্পেনের ফুটবলারদের সঙ্গে মারপিট, ছেলের পক্ষে সাফাই গাইলেন পারেদেসের মা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশির পর পারেদেস ও স্পেনের ফুটবলারদের মধ্যে মারামারি শুরু হয়ে গিয়েছিল। পারেদেস গলা টিপে ধরেন গার্সিয়ার। তার পরে গাভির মুখে ঘুষি মারেন। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা স্পেনের দানি ওলমোকেও ধাক্কা দেন। 

এদিকে পারেদেসের পাশে দাঁড়িয়েছেন তাঁর মা। বুয়েনোস আইরেসের এজেইজা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পারেদেসের মা মিরিয়াম বেনিতেজ ছেলের হয়ে সাফাই গেয়ে বলেন, আমরা কখনও কাউকে অসম্মান করি না। সম্মানই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আর্জেন্টিনা জাতীয় দল আমার ছেলের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা আমি জানি।

এদিকে পারেদেসের বোন বারবারা নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি ফাইনালের ঘটনার পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে আর্জেন্টিনার জয় এবং ফকল্যান্ড নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, চতুর্থ খেতাব হয়তো আমরা পাইনি, কিন্তু মালভিনাস আমাদেরই।

উল্লেখ্য, ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় 'লাস মালভিনাস সন আর্জেন্টিনাস' লেখা একটি ব্যানার দেখিয়ে ছিলেন। বিষয়টি নিয়ে যুক্তরাজ্য সরকার তীব্র প্রতিক্রিয়া জানায়।

ফাইনালের পর সংঘর্ষ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পরে রাজনৈতিক বার্তা প্রদর্শন, এই দুই ঘটনাতেই ফিফা তদন্ত চালাচ্ছে। লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর উপরে নেমে আসতে পারে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়