শিরোনাম
◈ যেসব জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস হওয়ার আশঙ্কা ◈ ডোনাল্ড ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ‌ফিফা সভাপ‌তি জিয়া‌ন্নি ইনফান্তিনো, হ‌তে যা‌চ্ছেন জাতিসংঘের মহাসচিব ◈ ‘লাইফ সাপোর্টে’ মানবাধিকার কমিশন ◈ যুক্তরাস্ট্র পারমাণু স্থাপনায় হামলা চালা‌লে তা যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচিত হবে: ইরান ◈ জামায়াত থেকে বহিষ্কার হলে কি এমপি পদ হারাবেন নজরুল?—আইন ও সংবিধান কী বলছে ◈ স্পেনের ফুটবলারদের সঙ্গে মারপিট, ছেলের পক্ষে সাফাই গাইলেন পারেদেসের মা ◈ কনটেইনারের ভেতরেই নষ্ট হচ্ছে কয়েক হাজার কোটি টাকার পণ্য ◈ দেশের ১৭ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ রেকর্ড গরমে পুড়ছে জাপান, ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়াল তাপমাত্রা ◈ দেশজুড়ে তীব্র গ্যাস সংকটে নাকাল জনজীবন, পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ১০:৫৬ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো আর্জেন্টিনা বিতর্ক উস্কে দিলেন, কী পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়?  

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দেশে ফিরে গিয়েছে। কিন্তু বিতর্ক এখনও থামেনি। ফিফার আর্জেন্টিনাকে পক্ষপাতিত্ব করার অভিযোগ নতুন নয়। সেটা আরও উস্কে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কী এমন করলেন পর্তুগিজ তারকা? তাও আবার বিশ্বকাপের পরে? আর্জেন্টিনাকে নিয়ে একটি পোস্টে আচমকা লাইক দেন রোনালদো। 

স্পেনের কাছে হেরে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ইনস্টাগ্রামে এসপেজোপাবলিকো' নামের একটি ভিডিওতে লাইক করেন রোনালদো। সেই ভিডিওতে রেফারি, ভার, ফিফার মেসিদের সমর্থন করা নিয়ে আলোচনা করা হয়।

ইনস্টাগ্রামের সেই ভিডিওতে, স্প্যানিশ সাংবাদিক পিলার রদ্রিগেজ লোসানটোস একটি ক্লিপ পোস্ট করেছে। সেখানে এমন কয়েকটি ঘটনার উল্লেখ আছে, যেখানে রেফারির সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গিয়েছে। এমনকী লোসানটোস লেখেন, 'অন্তত পাঁচ ম্যাচ আগে আর্জেন্টিনার বিদায় নেওয়া উচিত ছিল। ফিফার সাহায্যে ওরা এখনও টুর্নামেন্টে আছে। আমি আর্জেন্টিনাকে নিয়ে একটুও ভয় পাচ্ছি না। বরং, আমি ইনফ্যান্টিনোকে নিয়ে ভয় পাই। আমার মনে হয় না আমরা আর্জেন্টিনার বিরুদ্ধে খেলব। 

আমরা পুরো ফিফার বিরুদ্ধে খেলব। যারা বিশ্বকাপ মেসির হাতে তুলে দিতে চায়।' ফ্যানদের দাবি, এই পোস্ট লাইক করেন রোনাল্ডো। অর্থাৎ, তিনিও মনে করেন, আর্জেন্টিনাকে পক্ষপাতিত্ব করা হয়েছে। কিন্তু ফ্যাক্ট চেক করার সময়, রোনাল্ডোর অ্যাকাউন্ট থেকে কোনও লাইক চোখে পড়েনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়