শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের অ‌ভি‌যো‌গে মামলা, ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ

স্পোর্টস ডেস্ক : দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল ভারতীয় ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে পুলিশকে অভিযান অব্যাহত রাখতে বলেছে কলকাতা হাইকোর্ট। অভিযোগ-সংশ্লিষ্ট তথ্য যাতে আর ছড়িয়ে না পড়ে, সে জন্য তার ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগগুলোর সত্যতা এখনো আদালতে প্রমাণিত না হলেও মামলার তদন্ত এখনো চলমান। মামলায় ধর্ষণের অভিযোগের পাশাপাশি পোড়েলের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনসহ আরও কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'-র প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৪ জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্য এ নির্দেশ দেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, আদালতের আদেশে বলা হয়, '২০২৬ সালের ৬ জুলাইয়ের যোগাযোগপত্রে জানানো হয়েছে যে, আবেদনকারীর কাছ থেকে একটি পেনড্রাইভ বা স্টোরেজ ডিভাইস জব্দ করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে, সেখানে মামলার সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য সংরক্ষিত রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা প্রয়োজন, যাতে সেখানে সংরক্ষিত তথ্য অন্য কারও কাছে ছড়িয়ে দেওয়া না যায়।

এছাড়া আদালত আরও বলেন, '৬ জুলাইয়ের ওই যোগাযোগপত্রে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ রয়েছে। তবে বাস্তবতা হলো, তারা এখনও গ্রেপ্তার হয়নি। তাই সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হচ্ছে, অভিযুক্তদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং তাদের ব্যবহৃত ডিভাইসগুলো জব্দ করতে হবে, যাতে সেখানে থাকা আপত্তিকর তথ্য আর ছড়িয়ে না পড়ে।'

গত মাসে হুগলির মোগরা থানায় অভিষেক পোড়েলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় অভিযোগকারী নারী। তিনি মামলায় অভিযোগ করেন, ২০২৩ সালে দুজনের প্রথম পরিচয় হয় এবং পরে তারা সরাসরি দেখা করেন। 

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিষেক পোড়েল তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এমনকি বেশ কয়েকবার জোরপূর্বক তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সেই সময়ের অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও ধারণ করে পরে পরবর্তীতে ফোনকল, এক সহযোগীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং অন্য একটি মোবাইল নম্বর ব্যবহার করে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

  • সর্বশেষ