শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০৫:৫০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের পর কসমেটিক সার্জারি, বদলে যাওয়া লুকে আলোচনায় ভিনিসিউস

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর নিজের চেহারায় পরিবর্তন এনেছেন ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়র। চিবুকের আকৃতি আরও সুগঠিত করতে ‘চিন হারমোনাইজেশন’ করিয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। অস্ত্রোপচারের পর তার নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত মুখ ভিনিসিউস জুনিয়রকে এখন প্রথম দেখায় চিনতে কষ্ট হতে পারে। কারণ, বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনি চিবুকের গঠন পরিবর্তনের জন্য একটি কসমেটিক সার্জারির মধ্য দিয়ে গেছেন।

সোমবার (২০ জুলাই) ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম টিএমসি জানিয়েছে, ব্রাজিলের গোইয়ানিয়ায় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আলেসান্দ্রো আলারকাওয়ের তত্ত্বাবধানে এই ‘চিন হারমোনাইজেশন’ করান রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার।

এই প্রক্রিয়ায় বিশেষ ফিলার ব্যবহার করে মুখের নিচের অংশ, বিশেষ করে চিবুকের আকৃতি আরও সুস্পষ্ট ও ভারসাম্যপূর্ণ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালে ভিনিসিউসের চিবুকের গঠন নিয়ে বিভিন্ন আলোচনা ও সমালোচনার পরই তিনি এই সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের পর প্রকাশিত বিভিন্ন ছবি দেখে অনেক ভক্তই বিস্ময় প্রকাশ করেছেন। নতুন চেহারায় তাকে আগের তুলনায় বেশ ভিন্ন দেখাচ্ছে।

বিশেষ করে, ভিনিসিউসের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার ইনস্টাগ্রাম পোস্টে তাদের একসঙ্গে তোলা ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বকাপের আগে বিচ্ছেদের খবর এলেও, সাম্প্রতিক ছবিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জনও জোরালো হয়েছে।

এছাড়া, ভিনিসিউসের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত দানিলো নসিমেন্তোর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে রিয়াল মাদ্রিদের জার্সিতে স্বাক্ষর দিতে দেখা যায় ব্রাজিলিয়ান তারকাকে। পাশ থেকে তোলা সেই ছবিতে তার নতুন চিবুকের গঠন স্পষ্টভাবে ফুটে উঠেছে।

যদিও ভিনিসিউস জুনিয়র নিজে এখনও এই কসমেটিক সার্জারি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে তার নতুন লুক ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

  • সর্বশেষ