শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কথা দিচ্ছি, আর্জেন্টিনায় বিশ্বকাপ ফিরিয়ে আনতে সবটুকু উজাড় করে দেবো: নি‌কোলাস পাজ

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা মিডফিল্ডার নিকোলাস পাজ। স্পেনে জন্ম নেওয়া এই ফুটবলার আর্জেন্টিনার প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, একদিন বিশ্বকাপ ট্রফি আবারও দেশে ফিরিয়ে আনার জন্য তিনি সর্বোচ্চটা উজাড় করে দেবেন।

ফাইনালের পর আর্জেন্টিনা দলের বেশিরভাগ সদস্য যখন কোনো মন্তব্য না করে নীরবে স্টেডিয়াম ত্যাগ করেন, তখন ইনস্টাগ্রামে দলের একটি ছবি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেন পাজ।

ইতালিয়ান ক্লাব কোমোর এই মিডফিল্ডার লিখেছেন, “আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত আমি। এই দেশকে প্রতিনিধিত্ব করতে পারা, এই দলের অংশ হতে পারা এবং এমন একদল অসাধারণ মানুষের সঙ্গে থাকতে পারা, যারা প্রতিটি মুহূর্তে এই জার্সির জন্য সবকিছু উজাড় করে দেয়—এটাই আমার সবচেয়ে বড় গর্ব। আমি শুধু ধন্যবাদ বলতে চাই।”

এরপর সমর্থকদের উদ্দেশে আশার বার্তাও দেন তিনি। পাজ লিখেছেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ ট্রফি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে আমার যা কিছু আছে, তার সবটুকুই উজাড় করে দেব।

একই সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “স্পেন এবং সব স্প্যানিয়ার্ডকে অভিনন্দন। আর্জেন্টিনা দীর্ঘজীবী হোক, সুখে-দুঃখে সবসময়।

২০০৪ সালে স্পেনের সান্তা ক্রুস দে তেনেরিফেতে জন্ম নেওয়া পাজ বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার, যিনি নিজের জন্মভূমির বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। স্পেনে বেড়ে ওঠা এবং স্প্যানিশ উচ্চারণে কথা বললেও ছোটবেলা থেকেই আর্জেন্টিনার জার্সি গায়ে খেলার স্বপ্ন দেখতেন তিনি।

এর পেছনে বড় ভূমিকা ছিল তার বাবা পাবলো পাসের। সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার ১৯৯৮ বিশ্বকাপেও দেশটির প্রতিনিধিত্ব করেছিলেন।

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকোলাস পাজ বলেছিলেন, “ছোটবেলা থেকেই বাবা আমার মধ্যে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা এবং আবেগ গড়ে তুলেছেন। তিনি আমার নাম লেখা আর্জেন্টিনার জার্সি কিনে দিতেন। দূরে থাকলেও সবসময় দেশের জন্য সমর্থন জানাতেন।”

২০২৬ বিশ্বকাপে পাজ দুটি ম্যাচে মাঠে নামেন। আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে খেললেও ফাইনালে সুযোগ পাননি। তবে শিরোপা হাতছাড়া হওয়ার হতাশার মধ্যেও আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই তরুণ মিডফিল্ডার।

  • সর্বশেষ