শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ১০:১৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবিকে না জানিয়ে চীন সফর করায় ব্যাখ্যা দিতে হলো লিটন দাস‌কে

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকেট বোর্ডকে না জানিয়ে বিদেশ সফরে যাওয়ায় বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার লিটন দাসকে ব্যাখ্যা দিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটির কাছে।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বিদেশে যাওয়ার আগে বোর্ডকে জানানো বাধ্যতামূলক। কিন্তু জিম্বাবুয়ে সফর শেষে বোর্ডকে না জানিয়েই চীন সফরে যান লিটন। আর সেটিকেই শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

advertisement

বর্তমানে কুঁচকির চোটে ভুগছেন লিটন। এই ইনজুরির কারণেই তিনি জিম্বাবুয়ে সফর থেকে সরে দাঁড়ান এবং খেলতে পারেননি লঙ্কা প্রিমিয়ার লিগেও। চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ২০ জুলাই তার সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে।

বিসিবির একটি সূত্র ক্রিকবাজকে জানিয়েছে, ‘লিটন চীনে গিয়েছিল, বিষয়টি বোর্ড ভালোভাবে নেয়নি। তাই তাকে ডেকে জানতে চাওয়া হয়েছে কেন এবং কার অনুমতি নিয়ে সে চীন সফরে গিয়েছিল।

advertisement

বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ‘শুনানিতে লিটন তার বক্তব্য দিয়েছে। এখন মেডিকেল কমিটির সঙ্গে কথা বলে পুরো বিষয়টি যাচাই করা হবে। তবে এখন পর্যন্ত যা শুনেছি, তাতে মনে হচ্ছে সে সত্য কথাই বলছে।

তিনি আরও বলেন, ‘লিটন অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তার ক্যারিয়ারে শৃঙ্খলাভঙ্গের তেমন কোনো রেকর্ড নেই। সেটিও আমরা বিবেচনায় রাখছি।

advertisement

প্রাথমিকভাবে লিটনের বক্তব্যে বড় কোনো অসংগতি পাওয়া যায়নি। দীর্ঘ ক্যারিয়ারে তার বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো শৃঙ্খলাভঙ্গের অভিযোগও নেই। বোর্ডের ধারণা, লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে না পারার হতাশা এবং যোগাযোগের ঘাটতি থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কেন্দ্রীয় চুক্তির শর্ত অনুযায়ী বোর্ডকে না জানিয়ে বিদেশ সফরে যাওয়াকে নিয়মের ব্যত্যয় হিসেবেই দেখা হচ্ছে।

লিটনকে বিষয়টি ব্যক্তিগতভাবে না নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। একইসঙ্গে জানান, আচরণবিধি অনুযায়ী শৃঙ্খলা কমিটিই শেষ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

  • সর্বশেষ