শিরোনাম
◈ জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ ◈ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে: বিমানমন্ত্রী ◈ স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সম্মিলিত ইসলামী ব্যাংক, পর্যায়ক্রমে প্রত্যাহার হবে প্রশাসক ◈ হাম কেড়ে নিল আরও ৪ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৮০০ ছুঁই ছুঁই ◈ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা, ১০ মাসেই ছাড়াল লক্ষ্যমাত্রার ৮৪% ◈ দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম ◈ জিয়াউর রহমানকে হত্যা: বৃহস্পতিবার মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ◈ জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা (ভিডিও) ◈ সিঙ্গাপুর-মালদ্বীপের সমান বঙ্গোপসাগরে জেগে উঠছে নতুন ভূখণ্ড, আয়তন প্রায় ৮০০ বর্গকিলোমিটার!(ভিডিও) ◈ দ্বৈত নাগরিক ও আইসিটিতে অভিযুক্তরা প্রার্থী হতে পারবেন না, আ.লীগ নেতাদের প্রার্থিতা ঠেকানোর সুযোগ নেই: ইসি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ১০:০৬ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌নিউজিল‌্যা‌ন্ডের নাথান স্মিথ আইসিসির জুলাই মাস সেরা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন নিউজিল্যান্ডের নাথান স্মিথ। তিন ম্যাচে ৬ ইনিংসে বল করে নিয়েছিলেন ১৬টি উইকেট। তার অসাধারণ নৈপুণ্যে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজটিতে জয় পায় নিউজিল্যান্ড। পেয়েছিলেন সিরিজ সেরার পুরস্কারও। তার বদৌলতেই এবার আইসিসি থেকে পুরস্কৃত হলেন এই কিউই পেসার।

জুন মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে হিসেবে নাথান স্মিথের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেরার পুরস্কার জিতে নাথান পিছনে ফেলেছেন বাংলাদেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং ভারতীয় ওপেনার শুভমান গিল।

মাসসেরার পুরস্কার জয়ের পর নিজের অনূভুতি প্রকাশ করে নাথান বলেন, 'এটি সত্যিই বিশেষ একটি মুহূর্ত। ইংল্যান্ড সফরে দারুণ একটা পারফরম্যান্স এসেছিল সবার কাছ থেকে। দারুণ সিরিজ ছিল, আর এই স্বীকৃতিটাও ভীষণ আনন্দের।'

নিউজিল্যান্ডের হয়ে ভবিষ্যতে আরো বেশি অবদান রাখতে চান বলে জানিয়েছেন এই কিউই পেসার।

তার ভাষ্য, আমি সাধারণত ব্যক্তিগত পুরস্কারের জন্য খেলি না, তবে এই স্বীকৃতি পেয়ে অবশ্যই ভালো লাগছে। তার চেয়েও বড় কথা, দলের সিরিজ জয়ে অবদান রাখতে পেরে আমি ভীষণ সন্তুষ্ট। নিউজিল্যান্ডের হয়ে আমি শুধু এটুকুই করতে চাই। নিজের সর্বোচ্চ চেষ্টা চালানো এবং যেভাবেই সম্ভব দলের সাফল্যে অবদান রাখা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়