শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এনজোর লাল কার্ডই কি আর্জেন্টিনার হা‌রের কারণ? 

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের লাল কার্ড এবা‌রের বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে উঠেছে। ‌নির্ধা‌রিত সম‌য়ের দ্বিতীয়া‌র্ধের খেলায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এরপর অতিরিক্ত সময়েও একজন কম নিয়ে খেলতে হয় আর্জেন্টিনাকে। ম্যাচ শেষে তাই প্রশ্ন উঠেছে, এই লাল কার্ডই কি শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।

নির্ধারিত ৯০ মিনিটের আগে অবশ্য স্পেনই দাপট দেখাচ্ছিল। তবে মাঝমাঠে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার খেলার ছন্দ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। যোগ করা সময়ে নিকো উইলিয়ামসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ফলে অতিরিক্ত ৩০ মিনিটে ১০ জন নিয়েই খেলতে হয় লিওনেল স্কালোনির দলকে।

এনজো মাঠ ছাড়ার পর আর্জেন্টিনার মাঝমাঠের নিয়ন্ত্রণ অনেকটাই স্পেনের দখলে চলে যায়। রদ্রি, পেদ্রি এবং মিকেল মেরিনো বলের দখল বাড়িয়ে একের পর এক আক্রমণ গড়ে তোলেন। একই সঙ্গে একজন কম নিয়ে খেলায় আর্জেন্টিনার রক্ষণভাগের ওপরও চাপ বেড়ে যায়।

অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরোসহ রক্ষণভাগের খেলোয়াড়দের বেশি পরিশ্রম করতে হয়। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে ক্লান্তির ছাপও স্পষ্ট হয়ে ওঠে আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে।

এই চাপের মধ্যেই ম্যাচের ১০৬ মিনিটে নিকো উইলিয়ামসের পাস থেকে ফেররান তোরেস গোল করে স্পেনকে এগিয়ে দেন। শেষ দিকে লিওনেল মেসি কয়েকটি আক্রমণ গড়ে তুললেও সমতায় ফেরা সম্ভব হয়নি আর্জেন্টিনার।

  • সর্বশেষ