শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ১১:৩৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

তোমরা শেষ পর্যন্ত লড়াই ক‌রে‌ছো, তোমা‌দের ধন‌্যবাদ, হারের পরও মেসিদের পাশে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালের মহারণে ফেররান তরেসর গোলে শেষ মুহূর্তে জয় পায় ইউরোপের পরাশক্তি স্পেন। হারের পরও খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

ফাইনালের শেষ বাঁশির বাজার কয়েক মিনিট পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। পোস্টে তিনি বলেন, অনেক অনেক ধন্যবাদ, খেলোয়াড়রা।

তোমরা একেবারে শেষ পর্যন্ত লড়াই করেছ। আর্জেন্টিনা সবসময় শীর্ষে। এদিকে বিশ্বকাপের ফাইনাল নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বের নানা প্রান্তের তারকা ও রাষ্ট্রনেতারা হাজির হয়েছেন। তবে গ্যালারিতে দেখা যায়নি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেইকে।

আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে একটা বিশ্বাস আছে, দল যখন জয়ের ধারায় থাকে, তখন ম্যাচ দেখার স্থান বা সঙ্গী বদলালে সৌভাগ্য নষ্ট হতে পারে। এই বিশ্বাসেই বিশ্বকাপজুড়ে প্রতিটি ম্যাচ একই জায়গায় এবং একই মানুষদের সঙ্গে খেলা দেখেছেন মাইলেই। তাই ফাইনালের জন্যও তিনি সেই রুটিন ভাঙতে চাননি।

  • সর্বশেষ