শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকাতেও চ্যাম্পিয়ন নাইট রাইডার্স, আবেগাপ্লুত নাইট মালিক শাহরুখ খান

স্পোর্টস ডেস্ক : এবার মার্কিনভূমে দাপট নাইট রাইডার্সের। প্রথমবার মেজর ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন হল শাহরুখ খানের দল। ফাইনালে ওয়াশিংটনকে হারিয়ে আমেরিকা-জয় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের। দলের জয়ে আবেগ চেপে রাখতে পারলেন না কিং খানও। সোশাল মিডিয়ায় সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

২০২৩-এ প্রতিষ্ঠা হয় এলএ নাইট রাইডার্সের। গত তিন বছরে সাফল্য আসেনি। অবশেষে ট্রফি ঢুকল নাইটদের ঘরে। সারা বিশ্বজুড়ে নাইটদের সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে দশম ট্রফি জিতল। তিনটি আইপিএল, পাঁচটা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও একটা মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে।

ফাইনালে প্রথমে ব্যাট করে নাইটরা ১৬৪ রান তোলে। রাসেল বা নারিন কেউই রান পাননি। সর্বোচ্চ রান আন্দ্রে ফ্লেচারের (৪৭)। জবাবে ওয়াশিংটন করে ১৬৩ রান। মাত্র ১ রানে ম্যাচ হারে তারা। সর্বোচ্চ রান ওবাস পিয়েনারের (৫৩)। শেষ ওভারে জিততে ওয়াশিংটনের দরকার ছিল ১৪ রান। কিন্তু শেডলি ভ্যান শেলউইকের বোলিংয়ে ম্যাচ জিতে নেয় নাইটরা। ফাইনালে ৩টি করে উইকেট পান সুনীল নারিন ও জেসন হোল্ডার।

দলের জয়ে গর্বিত মালিক শাহরুখ খান লেখেন, ‘এলএকেআর স্টেডিয়াম, চ্যাম্পিয়ন হওয়া, আমেরিকায় ক্রিকেট, অসাধারণ নারিন, হোল্ডার, রাসেল ও গোটা দল। প্রত্যেকে অনবদ্য। তোমরা প্রত্যেকেই বলেছ, আমরা এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি। জিততে এসেছি। তোমরা সেটা দেখিয়ে দিলে। সবাইকে ভালোবাসি। করবো, লড়বো, জিতবো।

  • সর্বশেষ