শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ১০:৫১ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনাল খেলতে নেমেই মেসির ৩ কীর্তি

লিওনেল মেসি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যে, মাঠে নামলেই যেন জন্ম হয় নতুন নতুন রেকর্ডের।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে খেলতে নেমেই আরও তিনটি অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

প্রথমত, ৩৯ বছর বয়সে বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ড এখন মেসির দখলে। এ ক্ষেত্রে তিনি ভেঙেছেন সুইডেনের গুনার গ্রেনের প্রায় সাত দশক পুরোনো রেকর্ড। ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে খেলতে নামার সময় গ্রেনের বয়স ছিল ৩৭ বছর।

দ্বিতীয়ত, তিনটি বিশ্বকাপ ফাইনালে দেশের অধিনায়কত্ব করা ইতিহাসের প্রথম ফুটবলার হয়েছেন মেসি। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা সর্বশেষ চারটি বিশ্বকাপের মধ্যে তিনটিতেই (২০১৪, ২০২২ ও ২০২৬) ফাইনাল খেলেছেন এবং প্রতিবারই নেতৃত্ব দিয়েছেন আর্জেন্টিনাকে।

তৃতীয়ত, বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি ফাইনাল খেলার কীর্তিও গড়েছেন মেসি। এর আগে শুধু ব্রাজিলের কিংবদন্তি কাফু ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন। এবার সেই অনন্য তালিকায় নিজের নামও যোগ করলেন আর্জেন্টাইন মহাতারকা।

 
 
  • সর্বশেষ