শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ১২:৪৪ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ২ অভিশাপ কাটাতেই হবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে 

কাতার ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের একেবারে দ্বারপ্রান্তে। তবে শিরোপা ধরে রাখতে আলবিসেলেস্তেদের ভাঙতে হবে দীর্ঘদিনের দুটি পরিসংখ্যান বা ‘অভিশাপ’, যা বিশ্বকাপের ইতিহাসে বারবার শিরোপাধারীদের পথ রুদ্ধ করেছে।

এই ধারার শুরু ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে। তখন শীর্ষ র‍্যাঙ্কিংয়ে ছিল জার্মানি, কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এরপর থেকে ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল কখনোই বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি।

৬৪ বছরের অপেক্ষা টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের আর্জেন্টিনার সামনে আরও একটি কঠিন চ্যালেঞ্জ রয়েছে। তারা যদি স্পেনকে হারিয়ে শিরোপা জিতে, তবে ৬৪ বছর পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। সবশেষ এই সাফল্য দেখেছিল ব্রাজিল। পেলের নেতৃত্বে দলটি ১৯৫৮ সালে সুইডেন এবং ১৯৬২ সালে চিলি বিশ্বকাপ জিতে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। এর আগে ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে একই কীর্তি গড়েছিল।

এরপর থেকে কোনো বিশ্বচ্যাম্পিয়নই নিজেদের শিরোপা ধরে রাখতে পারেনি। এ কারণেই সময়ের সঙ্গে সঙ্গে এটি ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়নের অভিশাপ’ নামে পরিচিতি পেয়েছে।

ফাইনালে স্পেনকে হারাতে পারলে আর্জেন্টিনা শুধু আরেকটি বিশ্বকাপ শিরোপাই জিতবে না, একই সঙ্গে ভেঙে দেবে আধুনিক বিশ্বকাপের ইতিহাসে বহুল আলোচিত দুটি নেতিবাচক রেকর্ড। এছাড়া চতুর্থ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা শিরোপার সংখ্যায় জার্মানি ও ইতালির সমকক্ষ হবে এবং বিশ্বকাপ ইতিহাসে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে। প্রতিবেদন: টিওয়াইসি স্পোর্টস

  • সর্বশেষ