শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ০৫:১৮ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাদশে দুই পরিবর্তন, টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে হেরে আগে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। রোববার (১৯ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পায় বাংলাদেশ। ফলে ১-১ সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচটি এখন কার্যত অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচের বিজয়ী দলই সিরিজ নিজেদের করে নেবে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে পেসার নাহিদ রানা খেলতে পারছেন না। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন আবদুল গাফফার সাকলাইন। এছাড়া নুরুল হাসান সোহানের জায়গায় একাদশে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ের একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, টিনোটেন্ডা মাপোসা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

 

  • সর্বশেষ