শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ০৯:২৮ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো সৌদি লিগে কার্যকর, বিশ্বকাপের জন্য নয়: রোনালদো নাজা‌রিও 

স্পোর্টস ডেস্ক : ‌বিশ্বকা‌পের এবারের আস‌রে জ্বলে উঠতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। রাউন্ড অব ষোলোতে স্পেনের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনাল‌দো নাজারিওর মতে, পর্তুগিজ মহাতারকা সৌদি লিগের জন্য কার্যকর হতে পারলেও, বিশ্বকাপ মঞ্চে তার শারীরিক সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে।

ব্রাজিলিয়ান এক পডকাস্টে রোনালদো বলেছেন, শরীর একটা পর্যায়ে সংকেত দেয় যে এটি আর সহ্য করতে পারছে না। রোনালদো এবং নেইমার দুজনেই এমন এক পর্যায়ে পৌঁছেছেন বলে মনে হচ্ছে, যেখানে তাদের ইচ্ছাশক্তি এবং শারীরিক ক্ষমতা তাদের সীমার কাছাকাছি চলে এসেছে।

নিজের শরীরের বিরুদ্ধে লড়াইয়ে জেতা সত্যিই কঠিন। রোনালদো হয়তো এখনও সৌদি আরবে খেলার মতো পর্যায়ে আছেন। কিন্তু বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। ম্যাচের মান এবং তীব্রতা অনেক বেশি।

ফুটবলের প্রতি আপনার আবেগ যতই প্রবল হোক না কেন এবং সারাজীবন যতই খেলতে চান না কেন, শেষপর্যন্ত শারীরিক অবস্থা সবকিছু নির্ধারণ করে দেবে। একই কারণে আমি এখন ফুটবল খেলি না। আমার মাথায় এখনও আগের মতোই ভাবনার উদয় হয়, কিন্তু আমার শরীর আর সেই ভাবনাকে অনুসরণ করে না।

  • সর্বশেষ