অবিশ্বাস্য প্রথমার্ধ, ফ্রান্সকে ৪ গোল দিল ইংল্যান্ড
✖
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত প্রথমার্ধ উপহার দিয়েছে ইংল্যান্ড। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে বিরতিতে যাওয়ার আগেই ফ্রান্সের জালে চারবার বল জড়িয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে থমাস টুখেলের দল।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইংল্যান্ড। ডেক্লান রাইসের দুর্দান্ত গোলে এগিয়ে যাওয়ার পর এজরি কনসা ব্যবধান দ্বিগুণ করেন। বুকায়ো সাকার একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও ইংল্যান্ডের আক্রমণের ধার কমেনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও দুটি গোল করে ফ্রান্সকে পুরোপুরি ম্যাচের বাইরে ছিটকে দেয় তারা।
বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচের প্রথমার্ধেই চার গোল হজম করল ফ্রান্স।
এছাড়া বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডেও ভাগ বসানোর পথে রয়েছে ইংল্যান্ড। ১৯৯৪ বিশ্বকাপে বুলগেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছিল সুইডেন। প্রথমার্ধেই সেই ব্যবধান স্পর্শ করেছে থ্রি লায়ন্সরা।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গুরুত্ব নিয়ে প্রশ্ন থাকলেও মাঠে গোলবন্যা উপহার দিয়ে দর্শকদের দারুণ এক প্রথমার্ধ উপহার দিয়েছে ইংল্যান্ড।