শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০৩:৪৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকেই ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করেন। ফ্রান্স ও ইংল্যান্ডের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। শনিবার রাতের এই ম্যাচে দুই দলই একাদশে বেশ কিছু পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে। ফলে প্রশ্ন উঠেছে—ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে কি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন?

তবে এ বিষয়ে ইতিবাচক বার্তাই দিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তিনি জানিয়েছেন, এমবাপ্পে ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন। যদিও ফরাসি কোচ হিসেবে নিজের শেষ ম্যাচে তিনি দলে কয়েকটি পরিবর্তন আনার পরিকল্পনার কথাও নিশ্চিত করেছেন।

advertisement

চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এমবাপ্পে। ফ্রান্স শিরোপার দৌড় থেকে ছিটকে গেলেও ব্যক্তিগত অর্জনের সুযোগ এখনও রয়েছে তার সামনে। বর্তমানে তার গোলসংখ্যা ৮, যা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সমান। তবে একটি অতিরিক্ত অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের লড়াইয়ে আপাতত এগিয়ে রয়েছেন মেসি।

ফিফার নিয়ম অনুযায়ী, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে করা গোলও গোল্ডেন বুটের হিসাবের মধ্যে ধরা হয়। ফলে ইংল্যান্ডের বিপক্ষে এমবাপ্পে গোল করতে পারলে পুরস্কারটির লড়াইয়ে নতুন মোড় আসতে পারে।   

advertisement

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দেশমপ বলেন, কিছু খেলোয়াড় খেলবে, আবার ব্যক্তিগত কারণে কেউ কেউ নাও খেলতে পারে। তবে একজন প্রধান কোচ হিসেবে আমার দায়িত্ব হলো আগামী ম্যাচে সেরা ফল পাওয়ার জন্য যা যা প্রয়োজন, তা করা। আমরা সেটাই করার চেষ্টা করব।

দলের সম্ভাব্য পরিবর্তন নিয়ে তিনি আরও বলেন, আমার কাছে কিছু বিকল্প পরিকল্পনা রয়েছে। খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত আলোচনার বিষয়গুলো প্রকাশ করতে চাই না। তবে এটুকু বলতে পারি, আমি দলে কিছু পরিবর্তন আনব।

advertisement

ফলে এমবাপ্পে মাঠে নামবেন কি না, তা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা থাকলেও দেশমপের বক্তব্যে পরিষ্কার, ফরাসি তারকা ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত রয়েছেন। আর যদি তিনি গোল করতে ব্যর্থ হন বা না খেলেন, তাহলে গোল্ডেন বুট জয়ের পথে আরও একধাপ এগিয়ে যাবেন লিওনেল মেসি।

 

  • সর্বশেষ