শিরোনাম
◈ পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল ◈ আ.লীগ আমলে অনিয়ম ও অস্বচ্ছতায় নিয়োগপ্রাপ্ত ২২ হাজার পুলিশ ঝুঁকিতে  ◈ 'হরমুজে শান্তি ফিরে না আসা পর্যন্ত ইরা‌নের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে' ◈ শতাধিক কারখানা বন্ধ, তবু সরকারি নীতিতে আসছে নতুন বিনিয়োগ ◈ কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক বাড়ানোর হুমকি ◈ কেন দিন দিন বসবাসের অযোগ্য হয়ে উঠছে ঢাকা? ◈ জাহাজের আড়ালে চোরাই তেলের সিন্ডিকেট, মাদকের বিনিময়ে চলছে বাণিজ্য ◈ আর্জেন্টিনা-স্পেন ফাইনাল: টিকিটের দামেই নতুন ইতিহাস ◈ লেবারের নেতৃত্বে অ্যান্ডি বার্নহাম, প্রথম ভাষণেই ‘আই হ্যাভ এ প্ল্যান’ ◈ নদীর পানি বাড়ছে, উত্তরাঞ্চল ও সিলেটে বন্যা নিয়ে সতর্কতা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোপ টেস্ট পজিটিভ, আইসিসির নিষেধাজ্ঞায় পাকিস্তানি বোলার মোহাম্মদ নওয়াজ

স্পোর্টস ডেস্ক : ডোপ টেস্টে শরীরে নিষিদ্ধ পদার্থের উপস্থিতি ধরা পড়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখোমুখি হলেন পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নওয়াজ। তবে অপরাধ স্বীকার এবং পুনর্বাসনে অংশ নেওয়ার শর্তে সম্মতি দেওয়ায়  বড় ধরনের শাস্তি পেতে হয়নি তাকে।

আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩২ বছর বয়সী নওয়াজের নমুনায় ‘কারবক্সি-টিএইচসি’ (Carboxy-THC) নামের নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। গত ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে নেওয়া ডোপ পরীক্ষা থেকে এই ফল সামনে আসে।

আইসিসি জানিয়েছে, নওয়াজ নিষিদ্ধ পদার্থটি গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন। তবে, সেটি তিনি প্রতিযোগিতার বাইরে গ্রহণ করেছিলেন এবং তা খেলায় পারফরম্যান্স বৃদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। এরপর ১ মে থেকে আইসিসির নিষেধাজ্ঞার মধ্যে ছিলেন তিনি।

এদিকে, ৩ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হলেও আড়াই মাসেই পার পেয়ে যাচ্ছেন নওয়াজ। আইসিসির চিকিৎসা কর্মসূচিতে অংশ নেওয়ার শর্ত মানতে রাজি হওয়ায় আর শাস্তির আওতায় থাকতে হচ্ছেনা এই পাক অলরাউন্ডারের।

এ বিষয়ে আইসিসি জানিয়েছে, 'অপরাধ স্বীকার করে নিষেধাজ্ঞা মেনে নেওয়া এবং মাদকাসক্তি পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার অঙ্গীকার করায় নওয়াজের অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আইসিসির সন্তুষ্টি অনুযায়ী কর্মসূচি সম্পন্ন করতে পারলে তাকে আর কোনো অতিরিক্ত নিষেধাজ্ঞা ভোগ করতে হবে না।

যদিও আইসিসির অ্যান্টি-ডোপিং বিধি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ এবং এরপর ১ মে পর্যন্ত খেলা সব ম্যাচে নওয়াজের ব্যক্তিগত পারফরম্যান্সের সমস্ত রেকর্ড বাতিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়