শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ১০:১৩ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভিআইপি গ্যালারিতে ব‌সে বিশ্বকাপের ফাইনা‌লে দেখ‌বেন ট্রাম্প, উপ‌স্থিত থাক‌বেন স্পে‌নের প্রধানমন্ত্রী 

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটব‌লের ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের পাশাপাশি বাড়ছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের উপস্থিতি নিয়েও আলোচনা। আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা লড়াই দেখতে নিউ জার্সির স্টেডিয়ামে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও ফাইনাল ম্যাচ দেখতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সেখানে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। -- নিউজ২৪

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন। এই টুর্নামেন্টে এর আগে কোনো ম্যাচে তাকে গ্যালারিতে দেখা না গেলেও ফাইনালের মঞ্চে তার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনাল দেখতে যাবেন। তার উপস্থিতি নিয়ে আগে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সফরসূচি সমন্বয় করে ম্যাচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্পেনের রাজপরিবারের সদস্যরাও ভিআইপি বক্সে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

তবে ফাইনালে থাকছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। দলটি টুর্নামেন্টে যেভাবে এগিয়ে এসেছে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে তিনি নিজের ‘সৌভাগ্যের রীতি’ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মিলেই জানিয়েছেন, আগের ম্যাচগুলোর মতোই তিনি সরকারি বাসভবন থেকে খেলা দেখবেন।

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের এই ফাইনাল শুধু দুই দলের শিরোপা লড়াই নয়, আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতির কারণেও আলাদা গুরুত্ব পাচ্ছে। আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে মাঠে নামবে, আর স্পেন চাইবে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে।

  • সর্বশেষ