শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লঙ্কান প্রিমিয়ার লি‌গে ফিক্সিং অভিযোগে সাকিব-তাসকিনদের দলের মালিক গ্রেফতার

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্ট শুরুর আগেই নতুন করে আলোচনার কেন্দ্রে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। বড় ধরনের বিতর্কে জড়িয়েছে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের দল জাফনা কিংস। ম্যাচ ফিক্সিং-সংশ্লিষ্ট অভিযোগে দলটির মালিক মনজোত কালরাকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার ক্রীড়া তদন্ত ইউনিট।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কলম্বোর একটি হোটেল থেকে মনজোত কালরাকে আটক করা হয়। তদন্তকারীদের দাবি, তিনি সেখানে এক খেলোয়াড়কে প্রায় ৯৫ লাখ শ্রীলঙ্কান রুপি দেওয়ার চেষ্টা করছিলেন। ধারণা করা হচ্ছে, ওই অর্থ ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। তদন্ত শেষে তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। --- ডেইলি ক্রিকেট

বর্তমানে জাফনা কিংসের মালিকানা রয়েছে স্পোর্টস কমিউনের হাতে। এর নেতৃত্বে আছেন মনজোত কালরা ও মায়াঙ্ক গোয়েল। তবে মালিক গ্রেফতারের ঘটনায় ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎ নিয়ে এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে। অতীতে এমন ঘটনায় ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তনের বেশ কয়েকটি নজিরও রয়েছে।

এদিকে, এমএলসির দল এমআই নিউইয়র্কের মিশন শেষ করে এলপিএলে জাফনা কিংসের হয়ে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের। অন্যদিকে, জিম্বাবুয়ে সফর শেষে দলে যোগ দেবেন তাসকিন আহমেদ। এমন পরিস্থিতি সত্ত্বেও নির্ধারিত সূচি অনুযায়ী দলটির ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসসি)।

  • সর্বশেষ