শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ০২:১৩ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা? বিতর্কে মুখ খুললেন দুই তারকা

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৪ মিনিট পর্যন্ত ০-১ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে নাটকীয় জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে এই জয়ের পর মাঠের উদযাপনের সময় এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন আর্জেন্টিনার ফুটবলাররা।

গ্যালারি থেকে সমর্থকদের ছুঁড়ে দেওয়া একটি ব্যানার হাতে নিয়ে তারা উদযাপন করেন, যাতে লেখা ছিল, লাস মালভিনাস সন আর্জেন্টিনা (মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার)। আর্জেন্টিনার কাছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইজলাস মালভিনাস নামে পরিচিত। ১৯৮২ সালে তৎকালীন আর্জেন্টাইন সামরিক জান্তার নির্দেশে এই দ্বীপে আক্রমণ চালানো হয়েছিল, যা দুই দেশের মধ্যে ১০ সপ্তাহের যুদ্ধের সূত্রপাত ঘটায়। এই ঘটনার পর এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা।

advertisement

স্টেডিয়ামে ‘রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় কিংবা আপত্তিকর কোনও বার্তা’ প্রদর্শন ফিফার শৃঙ্খলা বিধিতে সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে এই ঘটনার কারণে আর্জেন্টিনার খেলোয়াড় এবং তাদের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মার্কিন বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, রাজনৈতিক বার্তা প্রচারের জন্য ফিফার জরিমানার পরিমাণ ৫ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।

ব্যানারটি হাতে নেওয়ার পেছনে নিজেদের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন আর্জেন্টিনার খেলোয়াড় লিয়ান্দ্রো পারেদেস। স্কাই নিউজকে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, এটি আমাদের ইতিহাসের এমন এক বেদনাদায়ক অধ্যায়, যা এই ইতিহাসের সঙ্গে জড়িত প্রত্যেকের জন্যই কষ্টের। আর এটি আমাদেরও কষ্ট দেয়। আমরা জানতাম যে আমরা তাদের জন্যও খেলছিলাম, আমাদের দেশের সব মানুষের জন্য, পুরো জাতির জন্য। আমার বিশ্বাস, আমরা এটি সবচেয়ে সুন্দর উপায়েই করতে পেরেছি। আমরা সবসময় এটাই বোঝাতে চেয়েছিলাম যে, আমাদের কাছে এটি কেবল একটি ফুটবল ম্যাচ ছিল না।’

advertisement

এদিকে বুধবার আর্জেন্টিনার খেলোয়াড় লিসান্দ্রো মার্তিনেসের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, এই ব্যানারটি মালভিনাস যুদ্ধের কোনও যোদ্ধার চোখে পানি এনে দেওয়ার মতো আবেগ তৈরি করতে পারে কি না। গত চার বছর ধরে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা মার্তিনেস বলেন, ‘আমরা আর্জেন্টিনার মানুষকে হতাশ করতে পারতাম না।’

দক্ষিণ আটলান্টিকের এই দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক উত্তেজনার কারণেই দুই দেশের খেলার প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই অন্য মাত্রা পায়। এটি বর্তমানে একটি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি বা ব্রিটিশ উপনিবেশ, যেখানে প্রায় ৩ হাজার ৫০০ মানুষ বসবাস করেন। দ্বীপটি যুক্তরাজ্য থেকে প্রায় ৮ হাজার মাইল (১৩ হাজার কিলোমিটার) এবং আর্জেন্টিনা থেকে মাত্র ৩০০ মাইল (৪৮০ কিলোমিটার) দূরে অবস্থিত।

advertisement

আর্জেন্টিনার দাবি, ১৮৩৩ সালে তাদের কাছ থেকে এই দ্বীপটি অবৈধভাবে কেড়ে নেওয়া হয়েছিল। অন্যদিকে ব্রিটেন দাবি করে যে ১৭৬৫ সাল থেকে এই দ্বীপের ওপর তাদের অধিকার রয়েছে এবং ১৮৩৩ সালে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চেষ্টাকারী আর্জেন্টাইন বাহিনীকে বিতাড়িত করতে তারা সেখানে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। ১৯৮২ সালের ওই যুদ্ধে আর্জেন্টিনার ৬৪৯ জন এবং ব্রিটেনের ২৫৫ জন সামরিক কর্মী নিহত হন, পাশাপাশি তিন দ্বীপবাসীও প্রাণ হারান।

১৯৮২ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালেই এই যুদ্ধের অবসান ঘটেছিল, যেখানে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড সব কটি দলই অংশ নিয়েছিল। ওই সময় ব্রিটিশ টেলিভিশন চ্যানেলগুলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচটি সম্প্রচার করতে অস্বীকৃতি জানিয়েছিল, যে ম্যাচে বেলজিয়ামের কাছে হেরেছিল আর্জেন্টিনা।

এই ঘটনার পর ব্রিটিশ সরকারের মন্ত্রী কাইল বলেন, রাজনীতিকে অবশ্যই ফুটবল থেকে আলাদা রাখতে হবে। আসলে বিশ্বকাপের অন্যতম প্রধান নীতিই হলো ফুটবলকে রাজনীতি থেকে মুক্ত রাখা। বিষয়টি এখন ফিফার ওপর নির্ভর করছে। সূত্র: এনডিটিভি

 

  • সর্বশেষ