শিরোনাম
◈ ঘরে বসেই এখন জমির গুরুত্বপূর্ণ নথি অনলাইনে খুঁজবেন যেভাবে ◈ চলমান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ ২০ জুলাই শরিকদের সঙ্গে প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনো পাননি অনেক নেতা ◈ ফের জেন-জি বিদ্রোহে টালমাটাল নেপাল, বালেন্দ্র শাহের পদত্যাগ দাবি (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে লাথি দেওয়া এমপির ভিডিও ভাইরাল ◈ ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ◈ দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম ◈ ডি‌সেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবতা কতটা? ◈ বিশ্ববাজারে পিছিয়ে বাংলাদেশ, সুযোগ কাজে লাগাল ভিয়েতনাম-কম্বোডিয়া

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ১০:০১ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সতীর্থ হালান্ডকে বল না দিয়ে চিরকালের অপরাধী নরওয়ে তারকা

স্পোর্টস ডেস্ক : এ যে‌নো অপ্রত‌্যা‌শিত বিদায়। ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল নরওয়ের। সেই ম্যাচেই ঘটে গেল সবথেকে আলোচিত মুহূর্ত। নরওয়ের ফরোয়ার্ড আলেকজান্ডার সোরলথ সতীর্থ এবং দলের সর্বোচ্চ গোলদাতা আরলিং হালান্ডকে বল না দিয়ে নিজেই শট নিলেন। আর সেই সিদ্ধান্তই পরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল নরওয়ে। দ্রুতগতির এক পাল্টা আক্রমণে সোরলথ ও হালান্ড ইংল্যান্ডের একমাত্র ডিফেন্ডার জন স্টোনসকে সামনে পেয়ে ২ বনাম ১ পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন। 

তখন হালান্ডকে পাস দিলেই ব্যবধান ২-০ হওয়ার সুযোগ ছিল। কিন্তু সোরলথ পাস না দিয়ে নিজেই ড্রিবল করে শট নেওয়ার চেষ্টা করেন। ততক্ষণে ইংল্যান্ডের আরও পাঁচজন খেলোয়াড় ফিরে এসে রক্ষণ মজবুত করে ফেলেন। সোরলথের দুর্বল শট জর্ডান পিকফোর্ডকে ধরতেও হয়নি। 

সুযোগ নষ্ট হওয়ার পর মাঠেই সোরলথের প্রতি হতাশা প্রকাশ করতে দেখা যায় হালান্ডকে। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এটিকে বিশ্বকাপের "সবচেয়ে বড় ভুল" হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়