শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও কানাডার উপর নিষেধাজ্ঞা বহাল, ফ্রান্সকেও সতর্ক করলো আইসিসি 

স্পোর্টস‌ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এ বছরের বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। গত ৮ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত এই সম্মেলনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সম্মেলনে যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) ও ক্রিকেট কানাডার সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। তবে নতুন সহযোগী সদস্য দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে মরিশাসকে।

ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ পুনর্বহালের করার বিষয়টি আলোচনায় এলেও এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি সম্মেলনে। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় থাকলেও সদস্যপদ ফেরত দিতে আরও সময় নিতে চায় আইসিসি।

প্রতিবেদনে ঠিক কোন বিষয়গুলো নিয়ে আপত্তি রয়েছে, তা না জানালেও জুনে স্থগিত হওয়া ক্রিকেট কানাডাকে অভ্যন্তরীণ কিছু সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছে আইসিসি। তবে, মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) কানাডার একটি দল যুক্ত হওয়ার সম্ভাবনাও আলোচনায় এসেছে। সেই সঙ্গে কই সঙ্গে ফ্রান্স ক্রিকেটকে সতর্কবার্তাও দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

সম্মেলনে মরিশাস ক্রিকেট ফেডারেশনকে সহযোগী সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এর ফলে সংস্থাটির মোট সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১। এর মধ্যে ১২টি পূর্ণ সদস্য এবং ৯৯টি সহযোগী সদস্য।

এছাড়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ৮ দল থেকে ১২ দলে সম্প্রসারণ করা এবং ওয়ানডে ক্রিকেটকে ৫০ ওভার থেকে ৪০ ওভারে নামিয়ে নিয়ে আসার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আইসিসির বার্ষিক সম্মেলনে।

  • সর্বশেষ