শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ০৯:৩৬ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের টেস্ট ক্রিকে‌ট থে‌কে প্রধান কো‌চের চাকরি হারালেন ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট থেকে এবার পুরোপুরি অবসান ঘটলো ‘বাজবল’ যুগের। স্টোকসের অবসরের ঘোষণার পর এবার ব্রেন্ডন ম্যাককালামকে টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি অনুযায়ী, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

রোববার (১২ জুলাই) এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, অ্যাশেজকে সামনে রেখে টেস্ট দলের জন্য নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করেছে ইসিবি। অস্ট্রেলিয়ার মাটিতে ৪-১ ব্যবধানে অ্যাশেজ হার এবং নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেস্ট কোচের দায়িত্ব হারানোর পর নিজের হতাশা প্রকাশ করলেও বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন ম্যাককালাম।

তার ভাষায়, 'টেস্ট দলকে কোচিং করাতে আমি ভীষণ উপভোগ করেছি। আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত। অবশ্যই দায়িত্ব চালিয়ে যেতে না পারায় আমি ভীষণ হতাশ, তবে আমি বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাই। এখন আমার পুরো মনোযোগ থাকবে সাদা বলের দিকে। ইংল্যান্ডকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।'

২০২২ সালে টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর বেন স্টোকসকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ক্রিকেট দর্শনের সূচনা করেন ম্যাককালাম, যা পরবর্তীতে ‘বাজবল’ নামে পরিচিতি পায়। ২০২৪ সালে তার দায়িত্ব বাড়িয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্বও তুলে দেওয়া হয় তার হাতে।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, 'ব্রেন্ডন ইংল্যান্ডের টেস্ট দলে নতুন প্রাণ ফিরিয়ে এনেছিলেন। তার অধীনে দল অনেক স্মরণীয় জয় পেয়েছি আমরা। আমরা তার অবদানের জন্য কৃতজ্ঞ। তবে আগামী অ্যাশেজ জয়ের লক্ষ্য সামনে রেখে এখন পরিবর্তনের সময় এসেছে।

  • সর্বশেষ