শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৮:২৭ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌হে‌রে যাবার পর ভিএআর ও নতুন নিয়মের তীব্র সমালোচনায় সুইজারল‌্যান্ড কোচ ইয়াকিন

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ‘বিতর্কিত’ লাল কার্ডের পর নতুন ফুটবল নিয়ম এবং ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) কড়া সমালোচনা করেছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। তার দাবি, একটি ‘অগ্রহণযোগ্য নিয়মের’ কারণেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তার দলকে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রিল এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। ভিএআর পর্যালোচনার পর ‘ভুল পরিচয়’ সংক্রান্ত নিয়ম প্রয়োগ করে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। সেই মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করেন ইয়াকিন।

ম‌্যাচ শে‌ষে সংবাদ স‌ম্মেল‌নে তিনি বলেন, ‘ওই হলুদ কার্ড দেখানোর কোনো কারণই ছিল না। এটি ছিল সম্পূর্ণ নিরীহ ও ক্ষতিহীন একটি পরিস্থিতি। রেফারির ভুল এবং একটি অগ্রহণযোগ্য নিয়মের কারণে আমরা শাস্তি পেয়েছি এবং এভাবেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে। রেফারি ও ভিএআর কীভাবে এমন সিদ্ধান্তে পৌঁছাল, আমি জানি না।

তিনি আরও বলেন, এই নিয়মটাই ম্যাচটি নষ্ট করে দিয়েছে। আমি আবারও বলছি, ওই পরিস্থিতিতে হলুদ কার্ড দেখানোর কোনো যৌক্তিকতা ছিল না। খেলা স্বাভাবিকভাবেই চলতে দেওয়া উচিত ছিল।

এমবোলো লাল কার্ড দেখার পর ১০ জনের সুইজারল্যান্ড অতিরিক্ত সময়ে দুই গোল হজম করে ৩-১ ব্যবধানে হেরে যায়। ফলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেমিফাইনালে জায়গা করে নেয়।

  • সর্বশেষ