শিরোনাম
◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা?

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ১২:২৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৬ বছর পর বিশ্বকাপ সেমিফাইনালে চার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন

দেখতে দেখতেই শেষ ধাপে ফিফা ফুটবল বিশ্বকাপ- ২০২৬ এর খেলা। কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ। সুইজারল্যান্ডকে হারিয়ে এবারের আসরের চতুর্থ দল হিসেবে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নরা জয় পেয়েছে ৩-১ ব্যবধানে। 

ফলে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে এসেছে চারটি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন - ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা।

সেমিফাইনালে এই চার দলের ওঠার কারণে এটা নিশ্চিত যে, এবারের ট্রফি কোনো নতুন দলের হাতে উঠছে না। বিশ্বকাপ ইতিহাসে তৃতীয়বারের মতো প্রত্যেক সেমিফাইনালিস্টই চ্যাম্পিয়ন দল। ফ্রান্স ১৯৯৮ ও ২০১৮ সালের চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ১৯৭৮, ১৯৮৬ সালের পর বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে খেলছে। আর স্পেন ২০১০ ও ইংল্যান্ড ১৯৬৬ সালে একমাত্র ট্রফি জিতেছিল।

এবার, ৩৬ বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে এমন চারটি দল মুখোমুখি হচ্ছে, যাদের প্রত্যেকের ট্রফি ক্যাবিনেটে রয়েছে বিশ্বকাপ শিরোপা।

Advertisement

ফলে ২০২৬ বিশ্বকাপের শেষ চার ইতিহাসের অন্যতম মর্যাদাপূর্ণ সেমিফাইনাল লাইনআপ হিসেবে জায়গা করে নিলো।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার দিবাগত রাত ১টায় স্পেন ও ফ্রান্স মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে। পরের দিন সেমিফাইনালে আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।  

 

  • সর্বশেষ