শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পে‌নের তু‌খোড় ফুটবলার ইয়ামাল বল‌লেন : ফ্রান্স‌কে আগেও দু’বার হারিয়েছি, তারা আমাদের ভয় পাবে ‌

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সকে একেবারেই ভয় পাচ্ছে না স্পেন। বরং বিশ্বকাপ সেমিফাইনালে এমবাপেদের হারানোর হুমকি দিয়ে রাখলেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। কেন এত আত্মবিশ্বাসী তিনি? কারণ, গত দু’সাক্ষাতে ফ্রান্সকে হারিয়েছে স্পেন। এবার হয় ইউরোজয়ীদের জয়ের হ্যাটট্রিক হবে। নয়তো ফ্রান্স টানা তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলবে। উত্তরটা জানা যাবে ১৪ জুলাই রাতে।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে স্পেন। বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি মাত্র গোল হজম করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। অন্যদিকে একাই ৮টি গোল হয়ে গিয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপের। উসমান দেম্বেলের গোল ৫। ফ্রান্সের ৬ ম্যাচে মোট গোল সংখ্যা ১৬। দুই মহাশক্তির লড়াই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া।

তার আগে ইয়ামালের হুঙ্কার। সোমবার ১৯ বছরে পা দেবেন স্পেনের তরুণ তুর্কি। সেমিফাইনালে উঠে তিনি বলছেন, “এই ম্যাচের জন্য মুখিয়ে আছি। বিশ্বকাপের শুরু থেকে এই ম্যাচের অপেক্ষায় ছিলাম। আমরা বিশ্বের দুই সেরা দল। যদি ফ্রান্স কাউকে ভয় পায়, সেটা আমাদেরই। আমরা তো আগেও ওদের ছিটকে দিয়েছি। ফ্রান্সকে ভয় পাচ্ছি না। এই ম্যাচের দু’টো ফলাফল হতে পারে। হয় ফ্রান্স টানা তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলবে। নয়তো আমরা ওদের টানা তিনবার হারাব। আমরা জানি এই ম্যাচ কীভাবে খেলতে হবে।

সাম্প্রতিক পরিসংখ্যানের নিরিখে এগিয়ে ইয়ামালরাই। ২০২৫-এ নেশনস লিগের সেমিফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে ৫-৪ গোলে জিতেছিল স্পেন। জোড়া গোল করেন ইয়ামাল। তার আগে ২০২৪-এর ইউরোর সেমিতে ১-২ গোলে হার মানেন এমবাপেরা। এই ম্যাচে একটি অবিশ্বাস্য গোল করেছিলেন ১৭ বছরের ইয়ামাল। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র একটিই গোল করেছে বার্সেলোনার তারকা। তবে সেসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। তাঁর বক্তব্য, “বিশ্বকাপ জিতলে আমি কত গোল করেছি, সেটা কেউ মনে রাখবে না। বিশ্বকাপ জেতাটাই আমাদের লক্ষ্য।” ইয়ামালের হুঙ্কার এমবাপেরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন।

  • সর্বশেষ