শিরোনাম
◈ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ৪৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ ◈ বাদশা সালমানের রাজকীয় ফরমান, সৌদির শীর্ষ সরকারি পদে বড় পরিবর্তন ◈ স্ব‌স্তির জ‌য়ে জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে হোয়াইটওয়াশ এড়া‌লো বাংলাদেশ ◈ ফরিদপুরে মর্মান্তিক দুর্ঘটনা: উদ্ধারকাজ চলাকালে বাসচাপায় নিহত ৫ ◈ আইনি জটিলতায় এমবাপ্পে, হতে পারে তিন বছরের কারাদণ্ড ◈ ছয় মাসের পারফরম্যান্স পর্যালোচনা: দায়িত্ব কমতে পারে কয়েকজন মন্ত্রীর, নতুন মুখ আসতে পারেন মন্ত্রিসভায় ◈ বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর, নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা শুরু ◈ বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা, প্রয়োজনে ছুটি বাতিল ◈ বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত পরিকল্পনা, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ১২:০১ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড: সম্ভাব্য একাদশ, কখন ও যেভাবে দেখবেন কোয়ার্টার ফাইনালের মহারণ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় ক্যানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

নকআউট পর্বের এই বাঁচা-মরার লড়াইয়ে দুই দলই মাঠে নামবে সেমিফাইনালের লক্ষ্য নিয়ে। মিশরের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে শেষ আটে ওঠা লিওনেল মেসির আর্জেন্টিনা এবার সুইজারল্যান্ডকে হারিয়ে টানা শিরোপা জয়ের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিতে চাইবে। অন্যদিকে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ড ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিতে মরিয়া।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।

সুইজারল্যান্ডের সম্ভাব্য একাদশ

গ্রেগর কোবেল (গোলরক্ষক), রিকার্ডো রদ্রিগেজ, নিকো এলভেদি, ম্যানুয়েল আকাঞ্জি, ডেনিস জাকারিয়া, গ্রানিত জাকা, রেমো ফ্রয়লার, রুবেন ভার্গাস, ফ্যাবিয়ান রিডার, ড্যান এনদয়ে ও ব্রিল এমবোলো।

যেভাবে দেখবেন ম্যাচ

বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে বিটিভি, টি-স্পোর্টস এবং সময় টেলিভিশনে ম্যাচটি সরাসরি দেখতে পারবেন।

এ ছাড়া মোবাইল ফোন, ট্যাব কিংবা স্মার্ট ডিভাইসেও খেলা উপভোগের সুযোগ থাকছে। সাবস্ক্রিপশন নিয়ে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ এবং আইস্ক্রিনে ম্যাচটি দেখা যাবে। পাশাপাশি স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্সসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।

বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় এই কোয়ার্টার ফাইনালে একদিকে যেমন শিরোপাধারী আর্জেন্টিনার অভিজ্ঞতা, অন্যদিকে সুইজারল্যান্ডের দুর্দান্ত আত্মবিশ্বাস—সব মিলিয়ে রোববার সকালের ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম সেরা লড়াইগুলোর একটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়