শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৯:০৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কপিল দেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য যোগরাজের, এতদিন পরে যুবরাজ সিং‌য়ের বাবাকে জবাব দিলেন

স্পোর্টস ডেস্ক : কপিল দেব সম্পর্কে তিনি সুযোগ পেলেই বিষোদগার করেন। তিরাশির বিশ্বজয়ী ক্যাপ্টেন কোনও মন্তব্যই করেননি এতদিন। এক সাক্ষাৎকারে কপিল এবার যোগরাজকে জবাব দিলেন।

এক সাক্ষাৎকারে কপিল বলেন, “আমি জানি না যোগরাজ কী বলতে চাইছে। আমার দিক থেকে আমি এখনও বন্ধু। তবে জীবনে আমি তিক্ত মানুষদের সঙ্গে দেখা করতে পছন্দ করি না। আমি সুখী মানুষদের সঙ্গে থাকতে চাই।

তিনি আরও বলেন, “জীবনে অনেক কিছু ঘটে যায়, কিন্তু এগিয়ে যেতে হয়। একজন মানুষ যদি সবসময় তিক্ততায় ভুগতে থাকে, তাহলে মানুষ তাকে ভালবাসবে না। তাঁর ছেলে এত ভাল করেছে, তাঁর তো খুশি থাকা উচিত। -- আজকাল

কপিলের মতে, জীবনে সবাই সবকিছু পায় না। তিনি বলেন, “কখনও আপনি পান, কখনও আপনার পরিবার পায়। শেষ পর্যন্ত তিক্ততা ভুলে খুশি থাকতে হবে। আপনার প্রতিক্রিয়াই ঠিক করে আপনি কেমন মানুষ।

advertisement

প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, “আমি যদি কাউকে মারি বা গালাগালি করি, তাতে কী লাভ হবে? আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে। এত কিছু দেখার পরও যদি কেউ অসন্তুষ্ট থাকে, তাহলে সেটা তাঁর নিজের বিষয়।

তবে পুরনো বন্ধুত্বের কথা ভুলে যাননি কপিল। তিনি বলেন, “যোগরাজ আমার ছোটবেলার বন্ধু। আমরা দু’জন নিজেদের পথে চলে গিয়েছি। কিন্তু আমাদের দারুণ সময় কেটেছে। আমরা একসঙ্গে বড় হয়েছি। জীবনে সম্পর্কের খারাপ সময় এলেও ভাল সময়গুলো ভুলে যাওয়া উচিত নয়। আমি এখনও সেই ভালো সময়গুলোই মনে রাখি।''

কপিলের এই মন্তব্যে স্পষ্ট, অতীতের বিতর্কের বদলে তিনি পুরনো সম্পর্ক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিকেই গুরুত্ব দিতে চান।

কপিল ও যোগরাজ একই সময়ের ক্রিকেটার। দু’জনেই প্রাক্তন কোচ দেশ প্রেম আজাদের শিষ্য। যোগরাজ সিংয়ের থেকে কপিল অনেক বেশি প্রতিভাবান ছিলেন। দেশের অধিনায়ক হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। যোগরাজ পিছিয়ে পড়েন। কালক্রমে তিনি হয়ে ওঠেন কপিল বিদ্বেষী। বিভিন্ন সময়ে তিনি কপিলের সমালোচনা করেছেন। কিন্তু কোনও দিন কপিল পাল্টা মন্তব্য করেননি। 

যোগরাজ বলেছিলেন, “যখন কপিল দেব ভারত, উত্তরাঞ্চল এবং হরিয়ানার অধিনায়ক হয়েছিল, তখন কোনও কারণ ছাড়াই আমাকে বাদ দিয়েছিল।”

পরে যোগরাজের ছেলে যুবরাজ সিং এই ঘটনায় কপিল দেবের কাছে ক্ষমা চেয়ে নেন। যুবরাজের প্রশংসা করে কপিলও জানিয়েছিলেন, তিনি যোগরাজের প্রতি কোনও বিরূপ মনোভাব পোষণ করেন না।

  • সর্বশেষ