শিরোনাম
◈ কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়াই, ১-১ সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম ◈ ইরানে হামলায় পশ্চিমাদের প্রকাশ্য উসকানি ছিল, অভিযোগ রাশিয়ার ◈ বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন, স্থাপন করা হয়েছে ৩টি উদ্ধার ক্যাম্প ◈ বিশ্বকাপে ফুটবল ভক্তদের কাণ্ড! ম্যাচের আগে ভিডিও দেখতেই লাখ ডলার আয় ইনফ্লুয়েন্সারের ◈ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা জোরদার, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ◈ আকাশসীমাকে অভেদ্য করতে ‘স্টিল ডোম’, ২৪ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা প্রকল্প ঘোষণা এরদোয়ানের ◈ বিদ্যুৎহীন সেন্টমার্টিন, ল্যাম্প-মোমবাতির আলোয় রাত কাটছে দ্বীপবাসীর ◈ কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন, মিলছে ১৭৯ মেগাওয়াট ◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের?

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০২:১৮ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়াই, ১-১ সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম

বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের মহারণে মুখোমুখি হয়েছে স্পেন ও বেলজিয়াম। প্রথমার্ধ শেষে ১-১ সমতায় বিরতিতে গেছে দু'দল। নিজ নিজ দলের হয়ে গোল করেছেন ফাবিয়ান রুইজ ও চার্লস ডি কেটেলারা।

শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হয় তারা।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে স্পেন। তবে ডেডলক ভাঙতে তাদের অপেক্ষা করতে হয় ৩০ মিনিট। দারুণ এক আক্রমণে প্রথম দানি ওলমোর প্রচেষ্টা ঠেকিয়ে দেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন রুইজ।

৪১তম মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ে দারুণ এক ক্রস থেকে অসাধারণ হেডে সরাসরি লক্ষ্যভেদ করেন কেটেলারার। এতে বিশ্বকাপে টানা ৬০০ মিনিটেরও বেশি সময় গোল না খাওয়া স্পেন অবশেষে গোল হজম করল।

নির্ধারিত সময়ে সমতাসূচক স্কোর থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও একই ব্যাপার ঘটলে টাইব্রেকারে নির্ধারণ হবে ম্যাচের ফল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়