শিরোনাম
◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ১১:৪৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রোনালদোকে জড়িয়ে ধরে কান্না, কে এই তরুণী? ভাইরাল সেই ভিডিও

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যেও। বিশ্বকাপের বড় বড় তারকারা এখনো মাঠে নামেনি। মাঠ মাতানোর আগেই ভাইরাল পতুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এক তরুণী ভক্ত রোনালদোর সঙ্গে দেখে সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন। তার পরেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

মুর্হূতে নেটদুনিয়ায় ভাইরাল সেই ভিডিও।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিআরসেভেনের সঙ্গে দেখা করতে পর্তুগালের ট্রেনিং ক্যাম্পের বাইরে অপেক্ষা করছিলেন বেলজিয়ামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর সেলিন ডেপ্ট। রোনালদোকে দেখেই আবেগ ধরে রাখতে পারেননি এই জনপ্রিয় ইউটিউবার। কান্নায় ভেঙে পড়েন তিনি।

তার পরই তারকা ফুটবলারকে জড়িয়ে ধরেন। তৈরি হয় বিশেষ এক আবেগঘন মুর্হূত।

সেলিনকে কাঁদতে দেখে রোনালদো বলেন, ‘কেঁদো না।’ জবাবে আবেগপ্রবণ সেলিন বলেন, ‘সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমার কাছে এক বিরাট অনুপ্রেরণা।

এর পরে রোনালদোর সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ করেন সেলিন। পর্তুগিজ অধিনায়ক হাসিমুখে সেই অনুরোধ মেনে নেন। 

কে এই সেলিন ডেপ্ট?

সেলিন ডেপ্ট বেলজিয়ামের একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। তিনি মূলত ইউটিউব এবং টিকটকে কনটেন্ট তৈরি করেন। ক্যারিয়ারের শুরুর দিকে ফুটবলও খেলেছেন। বর্তমানে বেলজিয়ামের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকাদের একজন তিনি। টিকটকে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। অন্যদিকে ইউটিউবে সাবস্ক্রাইবার প্রায় ৬ কোটি।

২৬ বছর বয়সি সেলিন এর আগে বিশ্বের বেশ কয়েকজন তারকা ফুটবলারের সঙ্গে কনটেন্ট তৈরি করেছেন। সেই তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড এবং নেইমারের মতো ফুটবলাররা। এবার রোনালদোর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়