শিরোনাম
◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৩:২৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র

অবিশ্বাস্য এক নাটকীয় ম্যাচে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডকে শেষ মুহূর্তের গোলে রুখে দিয়েছে কাতার। পুরো ম্যাচে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ১–১ গোলে ড্র করে মাঠ ছাড়ে এশিয়ার দলটি।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১টায় ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় সুইজারল্যান্ড। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রিল এমবোলো। সেই গোলে প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইউরোপীয় দলটি।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সুইসদের দখলে। একের পর এক আক্রমণ চালিয়েও কাতারের রক্ষণ ভাঙতে ব্যর্থ হন তারা। পুরো ম্যাচে সুইজারল্যান্ড ২৭টি শট নিলেও দ্বিতীয় গোল আদায় করতে পারেনি।

ম্যাচ যখন প্রায় শেষ, তখনই নাটকীয়তা। যোগ করা সময়ের ৯৪ মিনিটে বুয়ালেম খুখির গোলে সমতায় ফেরে কাতার। শেষ মুহূর্তের এই গোলেই বদলে যায় ম্যাচের ফল।

দাপট দেখিয়েও জয় না পাওয়ার হতাশায় মাঠ ছাড়তে হয় সুইসদের। অন্যদিকে ম্যাচের বেশিরভাগ সময় চাপের মুখে থেকেও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কাতার।

এই ড্রয়ের ফলে ‘বি’ গ্রুপের সব দলের পয়েন্ট এখন সমান, প্রত্যেকের ঝুলিতে যোগ হয়েছে ১টি করে পয়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়