শিরোনাম
◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ১১:১৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মেক্সিকোর ফুটবলার মোরা বিশ্বকাপে ইতিহাস গড়লেন

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তরুণ মিড‌ফিল্ডার গিলবা‌র্তো মোরা। আলভারো ফিদালগোর পরিবর্তে খেলার সুযোগ পাওয়া এই ফুটবলারের বয়স তখন ছিল ১৭ বছর ২৪০ দিন।

এর মাধ্যমে প্রায় ৯৬ বছর ধরে অক্ষুণ্ন থাকা একটি রেকর্ড ভেঙে দেন তিনি। এর আগে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে ১৮ বছর ৮৭ দিন বয়সে মাঠে নেমে মেক্সিকোর সর্বকনিষ্ঠ বিশ্বকাপার হওয়ার কীর্তি গড়েছিলেন মানুয়েল রোসাস।

শুধু দেশের ইতিহাসেই নয়, বিশ্বকাপের ইতিহাসেও অন্যতম কনিষ্ঠ খেলোয়াড়দের তালিকায় উঠে এসেছেন মোরা। সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে খেলা ফুটবলারদের তালিকায় তিনি এখন ষষ্ঠ স্থানে আছেন। তার ঠিক ওপরে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, যিনি ১৯৫৮ সালে ১৭ বছর ২৩৫ দিন বয়সে বিশ্বকাপে অভিষেক করেছিলেন।

বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার নর্দার্ন আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইড। ১৯৮২ সালে মাত্র ১৭ বছর ৪১ দিন বয়সে বিশ্বকাপে খেলেছিলেন তিনি।

তবে বয়সভিত্তিক রেকর্ড গড়া মোরার জন্য নতুন কোনো বিষয় নয়। গত বছর ১৬ বছর ২৫৭ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করে তিনি মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার হওয়ার কীর্তিও গড়েছিলেন। এবার বিশ্বকাপের মঞ্চেও নিজের নাম তুলে রাখলেন ইতিহাসের পাতায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়