শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০৩:২৪ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন লাল কার্ডের উত্তাপের ম্যাচে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

বিশ্বকাপের উদ্বোধীন ম্যাচে ৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে মেক্সিকো। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই দাপট ছিল মেক্সিকোর। আক্রমণে চেপে ধরে নবম মিনিটে প্রথম গোল আদায় করে তারা। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল জিমিনেজ। ম্যাচের বাকিটা সময় আরও কিছু সুযোগ কাজে লাগালে ব্যবধান আরও বাড়তে পারতো। 

অন্যদিকে, প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয়ার মতো কোনো আক্রমণই করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বল দখল, আক্রমণ থেকে শুরু করে সবকিছুতেই পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল মেক্সিকোর। তবে ম্যাচের সবচেয়ে বড় হাইলাইট ছিল ৩ লাল কার্ড। দুই দল মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই লাল কার্ড দেখেছেন ৩ জন।  ম্যাচের ৯ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।

এরপর দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ। ৪৯ ও ৮৪ মিনিটে দুই লাল কার্ড দেখে ৯ জনের দল হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস।

পরিসংখ্যানের দিক থেকে, পুরো ম্যাচের ৬১ শতাংশ বল দখলে ছিল মেক্সিকোর, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পায়ে ছিল ৩৯ শতাংশ। গোলে শট এবং অন টার্গেট শট সবকিছুতেই যোজন যোজন এগিয়ে মেক্সিকো। মেক্সিকো শট নিয়েছে ১৫টি, দক্ষিণ আফ্রিকা ৪টি। লক্ষ্য বরাবর  মেক্সিকোর শট ছিল ৫টি, আফ্রিকার ৩টি।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়