প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০১:৪০ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল
প্রতিবেদক : নিউজ ডেস্ক
পর্দা উঠলো ২০২৬ বিশ্বকাপের: প্রথম গোল মেক্সিকোর কিনিয়োনেসের
✖
চার বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬। কোটি কোটি ফুটবলপ্রেমীর আবেগ, স্বপ্ন ও উন্মাদনাকে সঙ্গে নিয়ে আজ পর্দা উঠেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের।
উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো সবুজ জার্সি এবং দক্ষিণ আফ্রিকা হলুদ জার্সি পরে খেলছে। ম্যাচটি শুরু থেকেই দর্শকদের মধ্যে তৈরি করেছে উত্তেজনা ও আগ্রহ।
ফিফা র্যাংকিং ও শক্তিমত্তা—দুই দিক থেকেই এগিয়ে থেকে ফেবারিট হিসেবেই মাঠে নামে মেক্সিকো। সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে মেক্সিকোর অবস্থান ১৫তম, আর দক্ষিণ আফ্রিকা রয়েছে ৬০তম স্থানে।
ইতিহাসের দিক থেকেও এগিয়ে মেক্সিকানরা। দুই দল এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুই ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো, একটিতে জয় দক্ষিণ আফ্রিকার এবং একটি ম্যাচ ড্র হয়েছে।