শিরোনাম
◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত?

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৩:৫২ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি

স্পোর্টস ডেস্ক : ব্রা‌জিল বিশ্বকা‌পে পাঁচবারের চ‌্যা‌ম্পিয়ন। আজ পর্যন্ত যে শৃঙ্গ পৃথিবীর অন্য কোনও দলের পক্ষে ছোঁয়া সম্ভব হয়নি। কিন্তু বিগত কুড়ি বছর ধরে ব্রাজিল ফুটবলের পতন ঘটেছে নিঃসন্দেহে। শেষ বিশ্বকাপ জয় ২০০২ সালে। যার পর চব্বিশ বছর কেটে গিয়েছে। কিন্তু সেলেকাওরা বিশ্বজয়ী আর হতে পারেনি। ট্রফি পাওয়া দূরস্থান, গত পাঁচ বিশ্বকাপের একটাতেও ফাইনাল খেলতে পারেনি ব্রাজিল। মেরেকেটে সেমিফাইনাল। আর মধ্যে আবার ২০১৪ বিশ্ব কাপ সেমিফাইনালে জার্মানির কাছে সাত গোল খাওয়ার মহালজ্জাও রয়েছে।

এবারও যে ভিনিসিয়াস ও রাফিনহাদের নিয়ে লম্ফঝম্ফ চলছে, তা নয়। নেইমার আছেন। এনড্রিক রয়েছেন।মার্কুইনহোস-গ্যাব্রিয়েল মাঘেলাসের মতো ডিফেন্ডার রয়েছেন। সর্বোপরি, ব্রাজিল কোচ হিসেবে রয়েছেন কিংবদন্তি কার্লো আন্সেলোত্তি। যাঁকে সবাই একবাক্যে ফুটবল বিশ্বের নমস্য কোচদের একজন হিসেবে মনে করে। কিন্তু তার পরেও ২০২৬ বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ব্রাজিলকে কেউ ফেভারিট ধরছে না। ব্রাজিল ফুটবলের কিংবদন্তি রোমারিওই দেশজ দলকে পাত্তা দিচ্ছেন না। 

এ হেন অবজ্ঞা আঁতে ঘা দিচ্ছে পাঁচ বারের বিশ্বজয়ীদের। নইলে টিমের মিডফিল্ডার ব্রুনো গুইমারেস আর বলবেন কেন, “ব্রাজিলকে যেন কেউ হালকা ভাবে না নেয়। বরং প্রাপ্য মর্যাদাটা যেন দেয়। আমাদের হালকা করে নিলে, তার ফল ভুগতে হবে। কিন্তু মুখে বললেই চলে না। কাজেও করে দেখাতে হয়। বিশ্বকাপ দূরস্থান। 

সাম্প্রতিক সময়ে কোপা আমেরিকাও বা কবে জিতেছে ব্রাজিল? যদিও ব্রুনো আত্মবিশ্বাসী। ফিফার ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলে দিয়েছেন, “দু’টো ফ্রেন্ডলি খেলে, দু’টোতেই জিতলাম। ভালো ছন্দে রয়েছে টিম। আমাদের হাতে প্রস্তুতি নেওয়ার জন্য আরও সময় রয়েছে। কিন্তু এখনই নিজেদের তৈরি মনে হচ্ছে। একবার বিশ্বকাপ শুরু হয়ে গেলে সবাই ভুলে যাবে, অতীতে কী ঘটেছিল। আশা করছি, জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারব আমরা।

আগামী ১৩ জুন বাংলা‌দেশ সময় রাত ৪টায় বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। প্রথম ম্যাচ শক্তিশালী মরোক্কোর বিরুদ্ধে। গ্রুপে সেলেকাওদের বাকি দুই প্রতিপক্ষ হাইতি আর স্কটল্যান্ড। তবে একটাই আশার কথা। ট্রেনিং না শুরু করলেও মাঠে নামার জায়গায় প্রায় এসে গিয়েছেন নেইমার। যিনি কি না ব্রাজিলের শ্রেষ্ঠ ভরসা। সর্বশেষ এমআরআই করে দেখা গিয়েছে, নেইমারের চোটের উন্নতি হয়েছে। দেখা যাক, শেষ পর্যন্ত কবে তিনি নামেন।

  • সর্বশেষ