শিরোনাম
◈ উচ্চ মূল্যস্ফীতির কার‌ণে ব্যবসা-বাণিজ্যে মন্দা, চাপে রাজস্ব আহরণ ◈ ভারতের পশ্চিমবঙ্গে গরু কুরবানির বিষয়ে যে পরামর্শ দিলেন মসজিদের ইমাম ◈ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগারদের দাপুটে সিরিজ জয় ◈ ৯৬ সা‌লের এই দি‌নে রাষ্ট্রপতি ফোন করে বলে‌ছি‌লেন, ঢাকায় যেন কোনো সৈন্য ঢুকতে না পারে ◈ ৪০ লাখ ব্যারেল তেল নিয়ে অবরুদ্ধ হরমুজ পার হলো চীনের দুই সুপারট্যাংকার ◈ বাড়িতে পৌছালো ওমানে নিহত চার ভাইয়ের লাশ, আজ বেলা ১১টায় জানাজা ◈ হবিগঞ্জে মৃদু ভূমিকম্প, কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চল ◈ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ম‌্যান‌চেস্টার সিটি ছাড়ছেন কোচ গার্দিওলা, আসছেন মারেস্কা  ◈ বিশ্বকা‌পে ফেভারিট না হলেও যেকোনো দলকে হারানোর ক্ষমতা রা‌খে নেদারল্যান্ডস: কোচ রোনাল্ড কুমান

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৯:০৯ সকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকা‌পে ফেভারিট না হলেও যেকোনো দলকে হারানোর ক্ষমতা রা‌খে নেদারল্যান্ডস: কোচ রোনাল্ড কুমান

স্পোর্টস ডেস্ক : কো‌নো বড় দ‌লের মতো নেদারল্যান্ডসের নামের পাশে নেই ফেভারিট তকমা। তবে এসব আমলেই নিচ্ছেন না রোনাল্ড কুমান। দলটির কোচের বিশ্বাস, বিশ্বকাপে যেকোনো দলকে হারানোর সব ধরনের সামর্থ্য আছে তাদের।

ডার্ক হর্স’ হিসেবে পরিচিতি আছে ডাচদের। সেটি ধরে রেখেছে তারা কুমানের কোচিংয়েও। এবারের বিশ্বকাপেও তাদের নিয়ে আলাদা করে ভাবতে হবে দলগুলোকে।

বিশ্ব মঞ্চে দুর্দান্ত সব পারফরম্যান্স উপহার দিয়েছে নেদারল্যান্ডস। এখন পর্যন্ত অবশ্য শিরোপা জিততে পারেনি তারা। তিনবার ফাইনালে খেলেছে দলটি। দুইবার সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছে পেনাল্টি শুটআউটে।

এবারের বিশ্বকাপেও ভালো কিছু করবে নেদারল্যান্ডস, আত্মবিশ্বাসী কুমান। মানুষ হয়তো আমাদের বিশ্বকাপের জেতার মতো ফেভারিট হিসেবে দেখছে না। তবে নেদারল্যান্ডসের আসল শক্তি হলো, আমরা যেকোনো দলকে হারাতে পারি, কারণ সেই সামর্থ্য আমাদের আছে।- বি‌ডি‌নিউজ

কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে লুইস ফন খালের কোচিংয়ে কোয়ার্টার-ফাইনালে খেলে নেদারল্যান্ডস। এবার ৬৩ বছর বয়সী কুমানের কোচিংয়ে কত দূর যায় দলটি, সেটা সময়ই বলবে। বৈশ্বিক আসরে কেমন ফুটবল খেলতে চান তারা, সেটা তুলে ধরার চেষ্টা করলেন কুমান।

আমার মনে হয়, দল সঠিক পথেই আছে। আমি চাই মানুষ বলুক যে, তারা মাঠে তীব্রতা নিয়ে খেলে; কেউ যেন বলতে না পারে আমরা যথেষ্ট চেষ্টা করিনি। আমি চাই তারা আত্মবিশ্বাস নিয়ে এবং নিজেদের ঘরানায় খেলুক, নিজেদের শক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুক।

বিশ্বকাপে তথাকথিত ‘ছোট দল’ থাকলেও প্রতিটি প্রতিপক্ষকে সবসময় সমীহ করতে হবে। বিশ্বমঞ্চের প্রতিটি ম্যাচই আলাদা গুরুত্ব বহন করে এবং নিশ্চিত হতে হবে যেন কোনো ছোট দলের কাছে আকস্মিকভাবে হোঁচট খেতে না হয়।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য দল এখনও ঘোষণা করেননি কুমান। এবারের বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে পড়েছে নেদারল্যান্ডস। ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। গ্রুপে পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও তিউনিসিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়