শিরোনাম
◈ উচ্চ মূল্যস্ফীতির কার‌ণে ব্যবসা-বাণিজ্যে মন্দা, চাপে রাজস্ব আহরণ ◈ ভারতের পশ্চিমবঙ্গে গরু কুরবানির বিষয়ে যে পরামর্শ দিলেন মসজিদের ইমাম ◈ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগারদের দাপুটে সিরিজ জয় ◈ ৯৬ সা‌লের এই দি‌নে রাষ্ট্রপতি ফোন করে বলে‌ছি‌লেন, ঢাকায় যেন কোনো সৈন্য ঢুকতে না পারে ◈ ৪০ লাখ ব্যারেল তেল নিয়ে অবরুদ্ধ হরমুজ পার হলো চীনের দুই সুপারট্যাংকার ◈ বাড়িতে পৌছালো ওমানে নিহত চার ভাইয়ের লাশ, আজ বেলা ১১টায় জানাজা ◈ হবিগঞ্জে মৃদু ভূমিকম্প, কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চল ◈ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ম‌্যান‌চেস্টার সিটি ছাড়ছেন কোচ গার্দিওলা, আসছেন মারেস্কা  ◈ বিশ্বকা‌পে ফেভারিট না হলেও যেকোনো দলকে হারানোর ক্ষমতা রা‌খে নেদারল্যান্ডস: কোচ রোনাল্ড কুমান

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০১:০২ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সূর্যবংশীর ঝড়ে পাঞ্জাবকে পেছনে ফেলে প্লে-অফের দৌড়ে রাজস্থান

প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গেছে লখনৌ সুপার জায়ান্টস। তবে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না রাজস্থান রয়্যালসের। এমন ম্যাচে তাদের সামনে লক্ষ্যটা ২২১ রানের। অবশ্য যে দলে বৈভব সূর্যবংশী রয়েছে, তাদের আবার চিন্তা কিসের! হলোও তাই। একাই ম্যাচ ঘুরিয়ে দিলো এ কিশোর। ২৪৪.৭৩ স্ট্রাইকরেটে তার ঝড়ে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট তুলে নিলো রাজস্থান। তবে দলকে জেতালেও অল্পের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছে এ তরুণ।

আইপিএলে মঙ্গলবার (১৯ মে) রাতে লখনৌকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে পাঞ্জাব কিংসকে পেছনে ফেলে প্লে-অফের দৌড়ে এগিয়ে গেল রাজস্থান। ২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সূর্যবংশীর ৩৮ বলে ৯৩ রানের ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৯.১ ওভারেই জয় তুলে নেয় তারা। এ জয়ে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে আসলো রাজস্থান। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেল পাঞ্জাব।

এর আগে জয়পুরে রান তাড়ায় নেমে শুরু থেকেই লখনৌর বোলারদের তুলোধুনো করতে থাকেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও সূর্যবংশী। ৬.৩ ওভারে তাদের ৭৫ রানের জুটি ভাঙেন আকাশ সিং। ২৩ বলে ৮ চার ও ১ ছক্কায় ৪৩ রান করেন জয়সওয়াল।

তবে অন্যপ্রান্তে ঝড় বইয়ে যান সূর্যবংশী। ধ্রুব জুরেলের সঙ্গে ১০৫ রানের জুটি গড়ে দলের জয় একপ্রকার নিশ্চিত করে ফেলে ১৫ বছর বয়সী এ তরুণ। মহসিন খান তাকে যতক্ষণে থামায় ততক্ষণে রাজস্থানের স্কোরকার্ডে ১৪ ওভারে জমা পড়ে ১৮০ রান। ৩৮ বলে ১০ ছক্কা ৭ চারের মারে ৯৩ রান করে এ ব্যাটার। শুধু বাউন্ডারি থেকেই তার রান ৮৮। তার বিদায়ের পর রানের গতি কিছুটা মন্থর হয়ে যায়। যার কারণে জয় তুলে নিতে অপেক্ষা করতে হয় শেষ পর্যন্ত। ৩৮ বলে ৩ ছক্কা ও ৩ চারের মারে ৫৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন জুরেল।
 
প্লে-অফের দৌড়ে এগিয়ে গেলেও এখনো পথটা কঠিন রাজস্থানের জন্য। মুম্বাইয়ে ইন্ডিয়ান্সের বিপক্ষে শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে অনেক কিছু। তারা হারলে সুযোগ পেতে পারে পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্স।
 
এর আগে এদিন টস হেরে ব্যাট করতে নেমে মিচেল মার্শ ও জশ ইংলিশের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২০ রান তোলে লখনৌ। রান আউট দুর্ভাগ্যে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন মার্শ। ৫৭ বলে ১১ চার ও ৫ ছক্কায় ৯৬ রান করেন তিনি। ২৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রান করেন ইংলিশ। এছাড়া ২৩ বলে ৩৫ রান করেন রিশাভ পন্ত।
  
রাজস্থানের হয়ে ৩৫ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন ইয়াশ রাজ পুঞ্জা। ১টি উইকেট নেন জফরা আর্চার।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়