শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ১১:৪৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  বার্সেলোনার বিরু‌দ্ধে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক : লড়াই হ‌লো শেয়া‌নে শেয়া‌নে, কিন্ত জয় পে‌লো পিএস‌জি। নি‌জের মা‌ঠে এই হার নিস‌ন্দে‌হে কষ্টদায়ক বা‌র্সেলোনার কা‌ছে। বার্সেলোনার মাঠে গিয়ে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। 

প্রথমে তোরেস বার্সেলোনাকে এগিয়ে দেয়ার পর প্রথমার্ধেই সমতায় ফেরে পিএসজি। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে ফরাসি ক্লাবটিকে জয় এনে দেন পর্তুগিজ স্ট্রাইকার রামোস। তাতে ২-১ গোলের জয় পায় পিএসজি।

advertisement

প্রতিপক্ষের মাঠে খেলা হলেও এদিন বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচে ৫৩ শতাংশ বল দখলের পাশাপাশি ১৫টি শট নেয় তারা। অপরদিকে, বার্সেলোনার খেলোয়াড়রা নেয় ১২টি শট।

ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক বার্সেলোনা। ডি-বক্সে রাশফোর্ডের ক্রস করা বল চমৎকারভাবে স্লাইড করে বল জালে পাঠান ফেরান তোরেস। ৩৮তম মিনিটে সমতায় ফেরে পিএসজি। নুনো মেন্ডেসের দারুণ পাস পেয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তরুণ ফরাসি তারকা মায়ুলু। সমতাতে শেষ হয় প্রথমার্ধ।

advertisement

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে পিএসজি। দ্বিতীয় হাফে তেমন কোনো সুযোগই করতে পারেনি বার্সেলোনা। তবে গোলেরও দেখা পাচ্ছিল না পিএসজি। মাঝে বার্সেলোনার দুইটি শট গোলমুখ থেকে ফিরিয়ে দেন পিএসজির দুই ডিফেন্ডার।

একের পর এক আক্রমণে বার্সেলোনাকে চেপে ধরা পিএসজি এগিয়ে যায় ৯০তম মিনিটে। হাকিমির ক্রস ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন গনকালো রামোস। তাতে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়।

advertisement

এদিকে রাতের আরেক ম্যাচে জার্মান ক্লাব ডর্টমুন্ডের কাছে ৪-১ গোলে হেরেছে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিক বিলবাও। জুভেন্টাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আরেক স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।

  • সর্বশেষ