শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০১:০৩ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে সুমুদ ফ্লোটিলা থেকে ৩৭ দেশের ২০১ অভিযাত্রী আটক হয়, জানা গেল জাতীয়তা (ভিডিও)

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপকূলে আন্তর্জাতিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ এর ১৩টি নৌযান ভূমধ্যসাগরে ইসরায়েলি বাহিনী অবৈধভাবে আটক করেছে। এ সময় নৌযানগুলোতে থাকা ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করে নিজেদের বন্দরে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) এই তথ্য জানানো হয়। খবর আল জাজিরা।

প্রতিবেদনে জানানো হয়, গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌবহরের ওপর হামলা চালিয়ে অন্তত ১৩টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এসব নৌযানে থাকা ৩৭ দেশের ২০১ জনের বেশি অধিকারকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক।

advertisement

অবু কেশেক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানান, আটককৃতদের মধ্যে স্পেন থেকে ৩০ জন, ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন রয়েছেন। এছাড়া সুইডেনের অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন। তিনি আরও জানান, আটক ও নৌযান ঘেরাওয়ের পরও তাদের মিশন থেমে যায়নি।

এদিকে প্রথম বাংলাদেশি হিসেবে আলোচিত এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রী হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

advertisement

আবু কেশেক আরও বলেন, ‘এখন বহরটির অন্য ৩০টি নৌযান ভূমধ্যসাগর পেরিয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। দখলদার বাহিনীর সামরিক জাহাজগুলোর বাধা ঠেকিয়ে এগিয়ে চলেছেন তারা। গাজায় অবরোধ ভাঙতে ভোরের মধ্যেই পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন অংশগ্রহণকারীরা।’

এর আগে ‘গ্লোবাল ফ্লোটিলা’র একটি নৌযানে ইসরায়েলি বাহিনী জলকামান ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১ অক্টোবর) গভীর রাতে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, বহরের ‘ইউলারা’ নামের নৌযানটিতে জলকামান আঘাত হানে। 

advertisement

সুমুদ ফ্লোটিলা নামের বহরের আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,‘এটি মানবতার সেবায় নিয়োজিত নিরস্ত্র মানুষের ওপর অবৈধ আক্রমণ। আমরা সব সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আহ্বান জানাই-অংশগ্রহণকারীদের তাৎক্ষণিক নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করতে।’

অন্যদিকে ১৩টি নৌযান থামিয়ে দিলেও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ ত্রাণবাহী অন্য ৩০টি ছোট-বড় জাহাজ ইসরায়েলি বাহিনীর বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। গাজার উপকূল থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে রয়েছে নৌযানগুলো। 

লক্ষ্যস্থল গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে বুধবার রাতে ফ্লোটিলার বহরে বাধা দেয় ইসরায়েলি নৌবাহিনী।  তাদের অন্তত আটটি নৌযান থামিয়ে দেয়া হয়। সেগুলো হলো—দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু। তবে আল জাজিরা ও রয়টার্সের খবরে ১৩টি নৌযান থামিয়ে দেয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।

নৌযানগুলো থেকে দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করেন ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে  সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। 

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘হামাস নিয়ন্ত্রিত সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদভাবে থামিয়ে দেয়া হয়েছে। আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেয়া হচ্ছে। গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন।’

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এ ছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বর্তমানে বহরটিতে ৪০টি বেশি ছোট-বড় নৌযান রয়েছে।

এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। যাত্রাপথে কোনো বাধা না পেলে নৌবহরটির স্থানীয় সময় বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গাজার উপকূলে পৌঁছানোর কথা রয়েছে।

  • সর্বশেষ