শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ১২:১৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আ‌মে‌রিকা সরকা‌রের ‌বেতনভুক্ত দেড় লা‌খের বে‌শি কর্মচারী চাকরী ছে‌ড়ে দি‌লেন

এল আর বাদল: আমেরিকায় প্রায় ৮০ বছরের মধ্যে একক কোনো বছরে এটি সবচেয়ে বেশি চাকরি ছাড়ার ঘটনা বলে জানিয়েছে রয়টার্স। চাকরি ছেড়ে দেওয়ার বিপরীতে বিভিন্ন সুবিধা নিয়ে চলতি সপ্তাহে সরকারি কাজ ছাড়ছেন ফেডারেল সরকারের বেতনভুক্ত দেড় লাখের বেশি কর্মী।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ফেডারেল সরকারের বিভিন্ন দপ্তর থেকে গণহারে এ প্রস্থানকে প্রাতিষ্ঠানিক দক্ষতার ক্ষতি হিসেবে দেখছেন শ্রমিক সংঘ সংশ্লিষ্ট ও শাসন পরিচালনা বিশেষজ্ঞরা। ---  বাংলা‌নিউইয়র্ক

advertisement

সেপ্টেম্বর নাগাদ বেতন নিশ্চিত করে আগেই চাকরি ছেড়ে যাওয়ার কর্মসূচিতে অন্তর্ভুক্ত কর্মীদের আনুষ্ঠানিক পদত্যাগ শুরু হয়েছে মঙ্গলবার।

ফেডারেল জনবল সংকোচনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মপদ্ধতির মূলে রয়েছে সুযোগ-সুবিধা দিয়ে কর্মীদের বিদায় করা। প্রশাসন আর্থিক প্রণোদনার প্রস্তাব দেওয়ার পাশাপাশি এ প্রস্তাব প্রত্যাখ্যানকারীদের চাকরিচ্যুতির হুমকি দিয়ে রেখেছিল।

advertisement

ফেডারেল সরকারের এইচআর অফিসের তথ্য অনুযায়ী, কর্মীদের অনেকে তাদের স্ব স্ব সংস্থা ছেড়েছেন কয়েক মাস আগে। এর আগে কার্যত তারা ছিলেন বৈতনিক ছুটিতে।

গণচাকরিচ্যুতি নিয়ে ইউনিভার্সিটি অব মিশিগানের ফোর্ড স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক ডন ময়নিহান বলেন, এ সপ্তাহের প্রস্থানের সবচেয়ে বড় প্রভাব হবে বিপুলসংখ্যক অভিজ্ঞ সরকারি কর্মীর মেধার স্থানান্তর। দক্ষ কর্মী হারানো এ ক্ষতি পূরণ করা কঠিন হবে। 

advertisement

তার ভাষ্য, সরকারি কর্মসূচিগুলো গভীর জ্ঞান ও দক্ষতার সঙ্গে পরিচালনায় অনেক বছর লাগে। বর্তমানে অভিজ্ঞদের বড় অংশ অন্যত্র চলে যাচ্ছেন। বর্তমান ও প্রাক্তন অনেক সরকারি কর্মী এবং শ্রমিক সংঘ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে রয়টার্স জানতে পেরেছে, অভিজ্ঞতার ঘাটতি অনেক সংস্থার দৈনন্দিন কর্ম পরিচালনা এবং অ্যামেরিকান জনগণকে সেবা দেওয়া কঠিন করে তুলবে।

  • সর্বশেষ